ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ মার্চ ২০২৪, ১২:১৮ বিকাল

Link Copied!

শরীয়তপুর সদর উপজেলার আমিন বাজার এলাকায় নির্মাণ শ্রমিকদের নসিমনের উপর চলন্ত কাভার্ডভ্যানের ধাক্কায় নির্মাণ শ্রমিক লোকমান শেখ নিহত এবং ৬ শ্রমিক আহত হয়েছে। নিহত লোকমান শেখ (৩৮) শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের হোগলা গ্রামের মৃত আব্দুল মন্নান শেখের ছেলে।

আজ (১২ মার্চ) মঙ্গলবার সকাল ৬টার দিকে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের আমিন বাজার এলকার মোল্লা বাড়ির সামনে শরীয়তপুর -চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অপেক্ষারত ছিল। হঠাৎ চাঁদপুর গামী দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান এসে সজোরে ধাক্কা দিলে নসিমনটি দুমড়ে মুচড়ে গিয়ে ৭ শ্রমিক আহত হয়। আহতদেরকে দ্রুত উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপতালে নিলে কর্তব্যরত চিকিৎসক লোকমান শেখ (৩৮) কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাদল সরদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নির্মাণ শ্রমিক দলটির সরদার মোঃ কালু বয়াতি ও পালং মডেল থানার উপ-পরিদর্শক কাজী আঃ রহিম জানান, ইমারতের ঢালাই কাজে যাওয়ার উদ্দেশ্যে

পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন জানিয়েছেন, সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের আমিন বাজার মোল্লা বাড়ির সামনে নির্মাণ শ্রমিকদের অপেক্ষমান নসিমনের উপর চলন্ত কাভার্ডভ্যান ধাক্কা দিলে ১ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। আহতদেরকে পুলিশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ ও ১ জনকে আটক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা