ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

শব্দদূষণ নিয়ন্ত্রণে আরো গুরুত্ব সহকারে কাজ করতে হবে : পরিবেশমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ ডিসেম্বর ২০২৩, ১:৫৫ বিকাল

Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় ছোট দ্বীপ এবং নদীর চরের জন্য অভিযোজনে সরকারের উদ্যোগ সফল করতে হবে। শব্দদূষণ নিয়ন্ত্রণে আরো গুরুত্ব সহকারে কাজ করতে হবে। সুন্দরবনসহ দেশের বন ও বন্যপ্রাণীর সুরক্ষার কাজ অব্যাহত রাখতে হবে। টেকসই বন ব্যবস্থাপনায় গুরুত্বারোপ করতে হবে।

আজ মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ২০২৩-‘২৪ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় বড়লেখা, মৌলভীবাজার হতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের কল্যাণে সকল প্রকল্প বাস্তবায়ন করতে হবে। পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্পগুলো এমনভাবে বাস্তবায়ন করতে হবে যাতে প্রকৃতপক্ষেই দেশের পরিবেশের মানের উন্নত হয়। এ লক্ষ্যে সময়োপযোগী প্রকল্প গ্রহণ এবং যথাসময়ে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। দেশের সাফারি পার্কগুলোর বিদ্যমান সমস্যা সমাধানে কাজ করতে হবে।

সভায় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (পদূনি) মো: মিজানুর রহমান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরীসহ প্রকল্প পরিচালকগণ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র