ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রোজায় ট্রাফিক নিয়ন্ত্রণে ৪ ঘণ্টা বিশেষ ব্যবস্থা : ডিএমপি কমিশনার

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ মার্চ ২০২৪, ৪:৫৯ বিকাল

Link Copied!

আসন্ন রমজান মাসে বড় চ্যালেঞ্জ হচ্ছে ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা। এবার অফিস শেষে ঘরমুখী মানুষ যাতে নির্বিঘ্নে বাসায় পৌঁছাতে পারে সেজন্য ট্রাফিক নিয়ন্ত্রণে বিকেলে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চার ঘণ্টা বিশেষ ব্যবস্থা থাকবে পুলিশের বলেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ (১১ মার্চ) সোমবার দুপুরে রমজান উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হাবিবুর রহমান বলেন, ঢাকায় ৩০৬ বর্গকিলোমিটার জায়গায় সোয়া ২ কোটি লোক বসবাস করে। পুলিশ এখানে রাতারাতি ট্রাফিক সমস্যা সমাধান করে দিতে পারবে না। তবে সবাই সহযোগিতা করলে ট্রাফিক সমস্যা সমাধান করা সম্ভব। পুরান ঢাকার ব্যবসায়ীরা পুলিশের সহযোগিতায় স্থানীয়ভাবে ট্রাফিক সমস্যা সমাধান করতে পারেন। ওয়াসা, বিদ্যুৎ ও গ্যাসসহ অন্যান্য সংস্থা রমজান মাসে সকলের স্বার্থ মাথায় রেখে তাদের সংস্কারকাজের বন্ধ রাখবেন বলে আমাদের প্রত্যাশা। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি দিয়ে জানাব।

ডিএমপি কমিশনার আরোও বলেন, রমজানে মাসে আরও একটি চ্যালেঞ্জ হচ্ছে- ছিনতাই। শপিংমল, রাস্তা ও ব্যাংকের সামনে থেকে ছিনতাই হয়ে থাকে। এছাড়া অবৈধ মজুত করে কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধি এবং খাদ্যদ্রব্যে ভেজাল প্রতিরোধও রমজান মাসে আমাদের জন্য চ্যালেঞ্জ। এসব সমস্যা সমাধানে পুলিশ ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছে। সমস্যা সমাধানে পুলিশ কাজ করবে।

বেইলি রোডের ঘটনার পর পুলিশ বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে। রমজান মাসে পুলিশ বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কোনো রেস্টুরেন্টের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা