ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য
  3. মতামত

রেষ্টুরেন্টগুলো ধূমপানের আখড়ায় পরিনত করছে তামাক কোম্পানি

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ অগাস্ট ২০২৩, ১০:০০ বিকাল

Link Copied!

আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে তামাক কোম্পানিগুলোর মদদে ঢাকার রেষ্টুরেন্টগুলো ধূমপানের আখড়ায় পরিনত হয়েছে।  পরিবার পরিজন নিয়ে মানুষ রেষ্টুরেন্টে যায় মূলত সুন্দর পরিবেশে কিছুটা সুন্দর সময় উপোভোগ করার জন্য এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য। কিন্তু বিদেশী কয়েকটি তামাক কোম্পানির সরাসরি মদদ ও অর্থায়নে দেশে বিভিন্ন রেষ্টুরেন্টে ধূমপানের স্থান গড়ে উঠছে এবং এতে কিছু কিছু মালিক সক্রিয়ভাবে সহযোগিতা করছেন। যদিও বাংলাদেশ রেষ্টুরেন্ট এসোশিয়েশনের অধিকাংশ সদস্য এধরনের ধূমপানের স্থানের বিরোধিতা করে আসছে এবং বাংলাদেশে ২০০৫ সালের পরে ধূমপানমুক্ত রেষ্টুরেন্ট আন্দোলনকে এগিয়ে নিতে তারা একটি বড় ভূমিকা পালন করেছে।

কিন্তু বর্তমানে কতিপয় জনস্বাস্থ্য বিরোধী লোক তামাক কোম্পানির প্রতক্ষ মদদে শত শত মানুষের জীবনকে হুমকির সম্মুখীন করছে। উল্লেখ্য বিশেষজ্ঞদের মতে, পরোক্ষ ধূমপান প্রত্যক্ষ ধূমপানের মতোই সমান ক্ষতিকর। গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ২০১৭ অনুসারে, বাংলাদেশে বিভিন্ন জনসমাগমস্থলে ধূমপান না করেও পরোক্ষভাবে ধূমপানের শিকার হচ্ছে বহু মানুষ। এ হার  রেস্তোরায় প্রায় ৫০%, কর্মক্ষেত্রে ৪২% এর বেশি, সরকারি কার্যালয়ে প্রায় ২২%, হাসপাতাল বা ক্লিনিকে প্রায় ১৩% ও গণপরিবহনে ৪৪%।

তামাক কোম্পানিগুলোর মূল উদ্দেশ্য যুবকদের তামাক ব্যবহারে উৎসাহিত করা। যেহেতু বর্তমানে দেশে যুবকদের সংখ্যা বেশী এবং তরুনদের একটি বড় অংশ এসকল রেষ্টুরেন্টগুলোতে যাতায়াত করে সেকারনে তারা রেষ্টেুরেন্টসহ যুবকদের যাতায়াত রয়েছে এমন কেন্দ্রগুলোকে বেছে নিয়ে নানা উপায়ে তামাকের আগ্রাসী প্রচারনা চালাচ্ছে। নিজের অর্থ ব্যয় করে স্বাস্থ্য ক্ষতি ডেকে আনার কোন  যৌক্তিকতা নেই। মানুষ যেখানে যেখানে স্বাস্থ্যকর খাবার সন্ধান করে সেখানের পরিবেশ স্বাস্থ্যকর হওয়া জরুরি। বাংলাদেশ তামাক বিরোধী জোট সরকারের কাছে আহবান জানাচ্ছে জনস্বাস্থ্য নিশ্চিতে অনতিবিলম্বে পাবলিক প্লেসে সব ধরনের ধূমপানের স্থান বাতিল করা হোক। যাতে কোটি কোটি মানুষ উপকৃত হয়।  সেইসাথে জোট প্রতিটি অভিভাবক, নাগরিক, সচেতন মানুষের কাছে আহবান জানাচ্ছে, যে রেস্টুরেন্টগুলো তাদের ভোক্তার স্বাস্থ্য না দেখে শুধুমাত্র কয়েকটি কোম্পানির মদদে জনস্বাস্থ্য ক্ষতি বিবেচনা না করে ধূমপানের স্থান তৈরি করছে সরাসরি এসব প্রতিষ্ঠানকে বয়কট করুন।

 

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র