ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

রাতারাতি ধ্বংস হচ্ছে কোটি টাকার সম্পদ, থামাচ্ছে না কেউ!

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ এপ্রিল ২০২৬, ১:৫৪ বিকাল

Link Copied!

উপকূলীয় জেলা বরগুনার পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে রেণু পোনা আহরণ অব্যাহত রয়েছে। এ কাজে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ‘ব্লু-নেট’ জাল ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ফলে বিপুল পরিমাণ অন্যান্য মাছের পোনা ও জলজ প্রাণী ধ্বংস হয়ে নদীর জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপকূলের প্রায় ৫ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রেণু পোনা আহরণের সঙ্গে জড়িত। হ্যাচারি কার্যক্রম সীমিত থাকায় চিংড়ির চাহিদা পূরণের অজুহাতে একটি অসাধু চক্র এই অবৈধ কার্যক্রমকে উৎসাহিত করছে। পাশাপাশি অধিক মুনাফার লোভে পাইকারি ব্যবসায়ীদের একটি অংশ শিকারীদের নিষিদ্ধ ব্লু-নেট ব্যবহারে প্ররোচিত করছে বলেও অভিযোগ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, প্রচলিত ‘বাকশাল’ পদ্ধতিতে রেণু পোনা আহরণ তুলনামূলক কম ক্ষতিকর হলেও ব্লু-নেট জাল ব্যবহারে নির্বিচারে ধ্বংস হচ্ছে নানা প্রজাতির মাছ ও জলজ প্রাণী। এতে নদীর প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় শিকারীরা জানান, জীবিকার তাগিদেই তারা ঝুঁকি নিয়ে এ কাজে যুক্ত হচ্ছেন। বিকল্প কর্মসংস্থানের অভাব ও দারিদ্র্যের কারণে অনেকেই নিষিদ্ধ পদ্ধতিতে রেণু পোনা আহরণে বাধ্য হচ্ছেন বলে তারা স্বীকার করেন।

এদিকে শিকারীদের অভিযোগ, একটি সিন্ডিকেটের কারণে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। শত কোটি টাকার এই অবৈধ বাণিজ্য প্রভাবশালী একটি চক্রের নিয়ন্ত্রণে থাকায় সাধারণ শিকারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, অবৈধ জালের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। ইতোমধ্যে অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার