ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক
  3. জীবন বীমা ও ব্যাংক
  4. মতামত

রাজ রিপার সঙ্গে জুটি বেঁধেছেন জয় চৌধুরী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ মে ২০২৩, ৮:১২ বিকাল

Link Copied!

ঢালিউডের নবাগত নায়িকা রাজ রিপা। চলচ্চিত্রের পাশাপাশি তিনি সমান তালে বিজ্ঞাপনেও কাজ করছেন। এরই ধারাবাহিকতায় নতুন বিজ্ঞাপনে দেখা যাবে রিপাকে। সম্প্রতি নরসিংদীতে সুরেশ সরিষার তেলের এ বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। এটি পরিচালনা করেছেন নির্মাতা বাপি সাহা। বিজ্ঞাপনচিত্রটিতে রাজ রিপার সঙ্গে জুটি বেঁধেছেন নায়ক জয় চৌধুরী। নতুন এ বিজ্ঞাপনটি নিয়ে রাজ রিপা বলেন, বাপিদা খুবই ভালোমানের একজন নির্মাতা। প্রথমবার তার নির্দেশনায় দারুণ একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করলাম। অনেক ভালো লেগেছে দাদার সঙ্গে কাজ করে। নির্মাতা বাপি সাহা বলেন, ড্রামা বেইজড দারুণ বিজ্ঞাপনচিত্র হয়েছে। সব মডেলই খুবই ভালো পারফর্ম করেছেন এতে। আসছে ঈদ উপলক্ষে সবগুলো টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনচিত্র দুটি প্রচার হবে। বিজ্ঞাপনটিতে আরও অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফজাল শরীফ, নজরুল ও ম ফারুক ও সোনিয়া রিফাত। সবশেষ মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে সাকিব আল হাসানের সঙ্গে দেখা গিয়েছিল রাজ রিপাকে। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে রাজ রিপা অভিনীত ইফতেখার চৌধুরী পরিচালিত সিনেমাট ‘মুক্তি’।

Facebook Comments Box

আরও পড়ুন

নিষেধাজ্ঞার আগে জমজমাট ইলিশের বাজার, রাতভর কেনাকাটা

জলবায়ু বিনিয়োগ বাড়াতে ঢাকায় বিসিডিপি নলেজ কনফারেন্স

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

vivo Y32: Long-Lasting Battery for Busy Days

ভিভো ওয়াই৩২: দীর্ঘস্থায়ী ব্যাটারিতে চলবে ব্যস্ত দিন

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের আহ্বান

জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের অনমনীয় ঋণ নিচ্ছে সরকার

রাজধানীতে বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

জাতীয় তামাকমুক্ত দিবস আজ: তামাকের ছোবলে স্বাস্থ্যঝুঁকিতে নতুন প্রজন্ম

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

মা ইলিশ রক্ষায় হাতিয়ায় মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা