ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

রাজধানীর প্যারিস খাল পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ বিকাল

Link Copied!

রাজধানীর পল্লবী এলাকায় প্যারিস খাল পরিষ্কার করেছেন স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ খাল পরিষ্কারে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে দলের সম্ভাব্য প্রার্থী।

খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধনের আগে আমিনুল বলেন, ‘কে কাজ করলো আর কে করলো না, সেটা আমি দেখবো না। আমি দেখবো, আমি নিজে কাজ করছি কি না, আমার কাজ কতটা আপ টু দ্য মার্ক (প্রত্যাশিত মান অনুযায়ী) হচ্ছে। আমি আমার মন মতো কাজ করতে পারলেই শান্তিতে থাকতে পারবো।’

একা দেশ বদলানো সম্ভব নয় উল্লেখ করে জাতীয় ফুটবল দলের সাবেক এ অধিনায়ক বলেন, ‘তবে সদিচ্ছা থাকলে জনগণকে সঙ্গে নিয়ে সবার মধ্যে দেশ বদলের ইচ্ছা জাগিয়ে দিয়ে প্রকৃত পরিবর্তন সম্ভব। আমি আমার জায়গা থেকে, আমার এলাকায় সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাবো।’

আমিনুল জানান, জনগণের জন্য রাজনীতি করা দল বিএনপি জনগণকে সঙ্গে নিয়েই তাদের সমস্যা সমাধান করবে। খাল পরিষ্কার চলবেই। তিনি চান, তার এলাকাকে একটি উদাহরণ হিসেবে গড়ে তুলতে।

স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলেন, জনগণের কল্যাণে রাজনীতি করতে হলে তৃণমূলের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে হবে। জনগণের আস্থা অর্জনই রাজনীতির মূল শক্তি।

Facebook Comments Box

আরও পড়ুন

কেনিয়ায় প্রথম ইবোলা আক্রান্তের মৃত্যু, শনাক্ত ২৮ সংস্পর্শ ব্যক্তি

সাইবেরিয়ায় ল্যাবকর্মীর মৃত্যু, রাশিয়ায় প্লেগ মহামারি ছড়ানোর ঝুঁকি কতটা?

বাজার তদারকিতে ৯৫ প্রতিষ্ঠানকে ৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

১০ এয়ারবাস কিনতে আজ চুক্তি করছে বিমান

ডেঙ্গু বাড়ায় হাসপাতালগুলোকে শয্যা বাড়ানোর নির্দেশ

দখলমুক্ত মিরপুর-১০, ফুটপাতে ফিরেছে স্বস্তি

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক চিকিৎসায় ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবকরা

ল্যাবরেটরির নিঃসঙ্গ রাত থেকে বিজ্ঞানী কার্ল ডেইসারথের নোবেলের জয়

দেশে শব্দদূষণ কমাতে ১ লাখ ৩৯ হাজারের বেশি মানুষকে প্রশিক্ষণ

রাজশাহীতে ৪৮৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, বরাদ্দ ২৮৯ টন চাল

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান