ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

রাঙ্গামাটিতে কৃষকদের মধ্যে কৃষি সরঞ্জাম বিতরণ

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জুলাই ২০২৪, ৫:০৯ বিকাল

Link Copied!

রাঙ্গামাটি, জেলায় আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে আর্থিক অনুদান, ১৩৬ জন অসুস্থ রোগীকে সমাজসেবার পক্ষ থেকে চিকিৎসা সহায়তা এবং কৃষকদের মাঝে পাম্প মেশিন ও পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুর ১২টায় রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধাান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোশাররফ হোসেন, জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর, অংসুছাইন চৌধুরী, রেমলিয়ানা পাংখোয়া ও সবির কুমার চাকমা।

অনুষ্ঠানে জেলার ১৩৬ জন রোগীকে সমাজসেবার পক্ষ থেকে ৬৮ লাখ টাকার চিকিৎসা সহায়তা, ১০০জন ক্ষুদ্র নারী উদ্যোক্তাকে ২০ হাজার টাকা করে অনুদান, ৭৫ জনকে সেলাই মেশিন, ১৭ জন কৃষককে পাওয়ার টিলার ও ১৬ জনকে পাম্প মেশিন দেয়া হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?