ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রসিংদীতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ মে ২০২৪, ১২:১৬ বিকাল

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। তবে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল সোয়া ৭টার দিকে ট্রেনটি নরসিংদীর আমিরগঞ্জ রেলস্টেশন এলাকায় ব্রিজের কাছে এসে ইঞ্জিন বিকল হয়ে যায়।

এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রী সাধারণ। বর্তমানে ট্রেনটি একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের সাহায্যে নরসিংদী রেলওয়ে স্টেশনে এনে রাখা হয়েছে।

তিতাস কমিউটার ট্রেনে খানাবাড়ী রেলস্টেশন থেকে ঢাকাগামী নিয়মিত যাত্রীরা সাজ্জাদ হোসেন জানান, ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি আখাউড়া থেকে ৫টা ১০ মিনিটে ছেড়ে নরসিংদীর আমিরগঞ্জ স্টেশনের পূর্ব পাশের ব্রিজের কাছে এসে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা অভিমুখী চাকরিজীবী তিতাস কমিউটার ট্রেনের নিয়মিত যাত্রীসহ ট্রেনের হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। পুরাতন ইঞ্জিন দিয়ে ঢাকা-নরসিংদী-আখাউড়া রেলপথে চলাচল করছে এই ট্রেনটি। এতে প্রায় প্রতিদিনই হাজারো যাত্রীকে কোনো না কোনো দুর্ভোগে পড়তে হয়।

নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনটি আমিরগঞ্জ স্টেশন সংলগ্ন ব্রিজের কাছে এসে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে খানা বাড়ি থেকে মালবাহী ট্রেনের ইঞ্জিন দিয়ে ট্রেনটি নরসিংদী স্টেশন এনে রাখা হয়েছে। তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ

তামাক ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে ডিএসসিসি

DSCC to Take Effective Measures to Control Tobacco Use

স্ট্রোকে দ্রুত চিকিৎসা কমাতে পারে পঙ্গুত্ব ও মৃত্যুঝুঁকি

ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগী ও স্বজনরা