ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

রবি নিয়ে এলো হাজীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ মে ২০২৫, ৪:৪২ বিকাল

Link Copied!

হজ রোমিং গ্রাহকদের জন্য ভিডিও কনসালটেশনের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ সেবা চালু করল রবি। রবি হজ রোমিং প্যাক ব্যবহারকারী সকল গ্রাহক ডিজিটাল হেলথ কেয়ার প্ল্যাটফর্ম ‘সুখী’-এর মাধ্যমে এই সেবা পাবেন কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই। এতে স্বাস্থ্য ক্যাম্পে যাওয়ার ঝামেলা পোহাতে হবে না হজযাত্রীদের। তাঁরা ঘরে বসেই অনলাইনে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।

প্রতিদিন ২৪ ঘণ্টা এই সেবা পাওয়া যাবে অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে।

১ হাজার ৭৯৮ অথবা ২ হাজার ১৯৮ টাকার স্পেশাল হজ প্যাকের আওতায় বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।

রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “আমরা বিশ্বাস করি, সত্যিকারের সংযোগ ডাটা বা কলের চেয়েও বেশি কিছু। এর সাথে গ্রাহকদের যত্নের বিষয়টিও সম্পৃক্ত। হজ রোমিং প্যাকের মাধ্যমে অনলাইনে চিকিৎসকের ফ্রি পরামর্শ নেওয়ার সুবিধা চালু করে গ্রাহকদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রায় সহায়তা করতে পেরে আমরা গর্বিত।’’

এছাড়াও, এখন রবি গ্রাহকেরা দ্বীন অ্যাপ ব্যবহার করার মাধ্যমে হজপালনরত নিকটজনেরা প্রতি মুহূর্তে কোথায় অবস্থান করছেন তা ট্র্যাক করতে পারবেন। ফলে হজপালনকারী প্রিয়জনদের নিয়ে দুশ্চিন্তা অনেকটা লাঘব হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস