ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

রবি ও এয়ারটেল গ্রাহকের জন্য সুবিধা, ডাটা ছাড়াই ফেইসবুকে ছবি দেখা যাবে

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ মে ২০২৫, ৪:৫৮ বিকাল

Link Copied!

ডাটা ব্যালেন্স না থাকলেও ফেইসবুকের ফটো ভার্সন দেখতে পারবেন রবি ও এয়ারটেলের গ্রাহকরা। পাশাপাশি ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারবেন তারা। মেটা ও রবির যৌথ উদ্যোগে এ সুবিধা চালু করা হয়েছে।

এতোদিন ডাটা ব্যালেন্স না থাকলে বাংলাদেশের ফেইসবুক ব্যবহারকারীরা শুধু টেক্সট ভার্সন দেখতে পারতেন। কোনো ধরনের ছবি দেখা যেত না। নতুন এ সুবিধার মাধ্যমে রবি ও এয়ারটেলের গ্রাহকরা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের টেক্সট ভার্সনের পাশাপাশি ফটো ভার্সন অর্থাৎ ছবিও দেখতে পারবেন। এ ছাড়া ডাটা ব্যালেন্স না থাকলে ভিডিওগুলোর স্টিল ফটো দেখা যাবে। ডাটা ব্যালেন্স যোগ হওয়ার সাথে সাথে ভিডিও স্ট্রিমিং করা যাবে।

গ্রাহকদের ডাটা ব্যালেন্স স্ট্যাটাস জানিয়ে একটি পপ-আপ মেসেজ দেখানো হবে। এর মাধ্যমে তারা সহজেই বিভিন্ন ইন্টারনেট প্যাক কিনতে পারবেন এবং ফেইসবুক ব্রাউজ করতে পারবেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস), ব্যাংকের কার্ড বা অ্যাকাউন্ট ব্যবহার করে ইন্টারনেট প্যাক কিনতে বা লোন নিতে পারবেন গ্রাহকরা।

রবি এবং মেটার এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফেইসবুক ব্যবহারের নতুন এ সুবিধায় রবি ও এয়ারটেল গ্রাহকরা নানাভাবে উপকৃত হবেন। এতে ডাটা ব্যালেন্স না থাকলেও ফেইসবুক ব্যবহার করে সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জরুরি তথ্য পাবেন তারা। দেশে ডিজিটাল সাক্ষরতার হার বাড়াতে এটি সাহায্য বাড়াতে ও আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস