ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

রবি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল সেনসেশন হামজা চৌধুরী

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ নভেম্বর ২০২৫, ৫:২৯ বিকাল

Link Copied!

রবি আজিয়াটা পিএলসি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংল্যান্ডের লেস্টার সিটি ফুটবল ক্লাবের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী। আজ (১১ নভেম্বর, মঙ্গলবার) রাজধানীতে রবি’র করপোরেট অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন রবি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা, হামজা চৌধুরী, রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম প্রমুখ।

হামজা চৌধুরী ইংল্যান্ডের লেস্টার সিটি একাডেমি থেকে উঠে আসা প্রতিভাবান একজন মিডফিল্ডার। ২০১৭ সালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হয় তাঁর। তিনি লেস্টার সিটির এফএ কাপজয়ী দলেরও সদস্য ছিলেন। ২০২৪-২৫ মৌসুমে ধারে শেফিল্ড ইউনাইটেডের হয়েও খেলেছেন তিনি।

হামজা চৌধুরীই প্রথম ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন। চলতি বছরের মার্চে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় হামজা চৌধুরীর। জাতীয় দলের হয়ে তাঁর পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে দল এবং দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

১৯৯৭ সালে যুক্তরাজ্যের লেস্টারশায়ার কাউন্টিতে জন্ম নেওয়া হামজার পারিবারিক শিকড় বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবলে।

সংবাদ সম্মেলনে রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা বলেন, “রবি পরিবারের পক্ষ থেকে হামজা চৌধুরীকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের হয়ে খেলার মাধ্যমে হামজা চৌধুরী নিজের শিকড়ে ফিরে এসে দৃঢ় দেশপ্রেমিক চেতনার প্রকাশ ঘটিয়েছেন। রবি’র ‘বিলিভ ইউ ক্যান’ ক্যাম্পেইনের মূল ভাবনাও তাই—আত্মবিশ্বাস, দৃঢ়তা ও দেশপ্রেম। হামজা চৌধুরী আন্তর্জাতিক মর্যাদা ও বাংলাদেশি শিকড়ের সম্মিলনে তরুণদের জন্য নতুন এক অনুপ্রেরণার প্রতীক।”

সংবাদ সম্মেলনে হামজা চৌধুরী বলেন,“রবি আজিয়াটা পিএলসির সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। রবি শুধু একটি ব্র্যান্ড নয়, এটি বাংলাদেশের তরুণদের আত্মবিশ্বাস এবং ইতিবাচক পরিবর্তনের প্রতীক। আমি বিশ্বাস করি, ‘পারবে তুমিও’ এই ভাবনাটি আমার নিজের জীবনের যাত্রাকেও প্রতিফলিত করে—যেখানে পরিশ্রম, অধ্যবসায় এবং নিজের শিকড়ের প্রতি ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়েছে। বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামা আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত, আর রবির সঙ্গে এই অংশীদারিত্ব আমার সেই যাত্রাকে আরও অর্থবহ করে তুলেছে।”

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?