ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণ-রুপার ফের দাম বাড়ার ইঙ্গিত

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ

Link Copied!

আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রুপার দামে বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত দুই সপ্তাহের জন্য স্থগিত হওয়ার পর বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদে ঝুঁকছেন—এর প্রভাবেই দাম বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বার্তাসংস্থা Reuters-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৮ এপ্রিল) স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৮১১.৬৬ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে জুন ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচার ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪,৮৪০.২০ ডলারে। এদিকে স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬.০৮ ডলারে উঠেছে।

বিশ্ববাজারে এই মূল্যবৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে সাধারণত দেশীয় বাজারেও তার প্রতিফলন ঘটে। ফলে শিগগিরই স্বর্ণ ও রুপার দাম বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে।

উল্লেখ্য, সর্বশেষ গত ৬ এপ্রিল দেশে স্বর্ণ ও রুপার দাম কমানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২,১৫৮ টাকা এবং রুপার ক্ষেত্রে ১৭৫ টাকা কমানো হয়।

বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকায় বেচাকেনা হচ্ছে।

অন্যদিকে, ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বর্তমানে ৫ হাজার ৫৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে মূল্যবান ধাতুর বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

দেবীদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে, চালক নিহত

বিশ্ব বাবা দিবস: ঘামে ভেজা শার্ট আর বটবৃক্ষের মতো এক প্রসারিত ছায়ার নাম ‘বাবা’

খাগড়াছড়ির পাহাড়ে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি, টিকে আছে মাত্র কয়েকটি বাসা

৪৮ ঘণ্টার মধ্যেই মিলছে আমিরাতের টুরিস্ট ভিসা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে আগুন, চালক-সহকারী নিহত

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

Your Team Got the Perfect Shot? Then Visit OPPO Store to “Shoot & Win”!

শ্যুট অ্যান্ড উইন’ ক্যাম্পেইন নিয়ে এলো অপো, গোল করলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার

রাতের মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা

বটতলীতে ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় আবারও বটবৃক্ষ রোপণ

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ