ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ

মৌলভীবাজারে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ মার্চ ২০২৫, ৪:২৭ বিকাল

Link Copied!

মৌলভীবাজারে ঝড়ো হাওয়ার সঙ্গে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি হয়েছে। এতে কৃষকের ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৮টার পর জেলার বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া যায়। আকস্মিক এ শিলাবৃষ্টিতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। মুহূর্তেই ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট। সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হন।

শিলাবৃষ্টির ফলে ফসলের ক্ষতির শঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। বিশেষ করে ধান, সবজি ও অন্যান্য মৌসুমি ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে এ পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বড়লেখার দাসের বাজার ইউনিয়নের বাসিন্দা জিতু মিয়া জানান, সন্ধ্যার পর থেকে বড়লেখা এলাকায় শীতল হাওয়া বইছিল। রাত ৮টার পর থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়। আমাদের ইউনিয়নের অনেক গরিব পরিবারের ঘরের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বড়লেখা উপজেলার বাসিন্দা ফয়েজ আহমদ বলেন, আমাদের এলাকায় প্রচুর শিলা পড়েছে। আমাদের ঘরের কিছুটা ক্ষতি হয়েছে, ফসলি জমিরও ক্ষতি হবে।

জুড়ী উপজেলার কৃষক শামীম মিয়া বলেন, রাতে হঠাৎ করে শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কা করছি। বিশেষ করে বর্তমানে শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। তবে জুড়ীতে শিলাবৃষ্টি বেশি সময় স্থায়ী হয়নি, যার কারণে ফসলের ক্ষতির পরিমাণ খুব একটা হওয়ার সম্ভাবনা কম।

জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খান বলেন, বর্তমানে শিলাবৃষ্টি হলে বোরো ধানের ক্ষতি হওয়ার শঙ্কা নেই। তবে জুড়ীতে তেমন শিলাবৃষ্টি হয়নি, যা কৃষকের ক্ষতি করতে পারে। বড়লেখা উপজেলায় সবচেয়ে বেশি শিলাবৃষ্টি হয়েছে। এই ধরনের কিছু ছবি আমার কাছে কয়েকজন দিয়েছেন। ছবিতে যে রকম শিলাবৃষ্টি দেখা গেছে, এরকম হলে কৃষকের শীতকালীন সবজির ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩