ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ

মুক্তা ও ঝিনুক আমাদের জাতীয় সম্পদ: মৎস্য উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ অগাস্ট ২০২৫, ২:৪৭ বিকাল

Link Copied!

মুক্তা ও ঝিনুক আমাদের জাতীয় সম্পদ সেগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত দ্বিতীয় দিনের বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মৎস্য উপদেষ্টা বলেন, আমাদের দেশে যেসব জলাশয় রয়েছে, সেগুলো রক্ষার জন্য আমরা অবিরাম কাজ করে যাব এবং দেশের মানুষের প্রোটিন চাহিদা পূরণে অবদান রাখব।

ফরিদা আখতার বলেন, এই বছর মাছের বৈচিত্র্য রক্ষার জন্য আমাদের স্লোগান ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’। এই লক্ষ্য বাস্তবায়নে দেশের মৎস্যজীবী ভাই-বোনেরা অগ্রণী ভূমিকা পালন করছেন। দেশের মৎস্য সম্পদ রক্ষায় আপনারা যে কষ্ট করছেন, সরকার নীতিগত ও প্রশাসনিকভাবে সবসময় আপনাদের পাশে থাকবে।

র‌্যালি শেষে উপদেষ্টা বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মৎস্য মেলা উদ্বোধন ও পরিদর্শন করেন। এ সময় মৎস্য অধিদফতরের বরিশাল বিভাগের পরিচালক আলফাজ উদ্দীন শেখের মৃত্যুকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উপদেষ্টা বলেন, এই মেলায় মানুষ দেশের মৎস্য ও সামুদ্রিক সম্পদ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।

উল্লেখ্য, মৎস্য মেলায় মৎস্য খাতে ব্যবহৃত উপকরণ ও প্রযুক্তি প্রদর্শনের জন্য মৎস্য অধিদফতর, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি), বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) সহ ২২টি প্রতিষ্ঠান মোট ২৫টি স্টল নিয়ে অংশগ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জল হোসেন, অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর, অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, মৎস্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, মৎস্যজীবীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

কবিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রবাসীদের জন্য নতুন ব্যাংক হিসাব সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

আরও বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ডুবে ৪০ জনের মৃত্যু

নরসিংদীতে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দেশের বাজারে সোনার দামে বড় পতন, ভরিতে কমলো কত?

তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষে বিপন্ন জনপদ

Phoenix Summit 2026 Set to Kicks Off with Intensive Cyber Security Workshops

ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

PROGGA Calls for Investing Increased Health Budget for NCD Control

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার

realme Celebrates World Cup Campaign offering Exclusive Rewards