ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

মিরসরাইয়ে কৃষকদের মাঝে সার-বীজ ও চারা বিতরণ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ জুন ২০২৫, ১০:৫৩ সকাল

Link Copied!

মিরসরাই উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের কৃষি কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সার ও নারিকেলের চারা বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বুধবার (২৫ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম শুরু হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন – উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।

এছাড়া উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুল আলম প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ২০২৪-২৫ অর্থবছরে কৃষি কর্মসূচির আওতায় মিরসরাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের উফশী জাতের আবাদের জন্য দুই হাজার ২৫০ জনকে পাঁচ কেজি করে আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়াও ৯৬০টি নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

উপকূলের ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

বিশ্ব বসতি দিবস ২০২৬: কতটা নিরাপদ ও বাসযোগ্য ঢাকা?

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করবে

কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা

realme C100 Set to Bring All-round Durable Champion 8000mAh Titan Battery

অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০

মানিকগঞ্জে বাসচাপায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি নিহত

আজ বিশ্ব বসতি দিবস

বৃষ্টির পর তেঁতুলিয়ায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ২০ ডিগ্রিতে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ২ হাজার ৮৯

সরকারি হাসপাতাল তদারকিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা