ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

মা ইলিশ রক্ষা অভিযানে দুর্বৃত্তের হামলা, আহত ৮

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ অক্টোবর ২০২৪, ১১:২৯ সকাল

Link Copied!

শরীয়তপুরের জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় মৎস্য বিভাগের ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ অক্টোবর) গভীর রাতে উপজেলার বাবুরচর এলাকার পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- জাজিরা উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রিয়াদ (২৮), চালক মো. সাগর (৩০), স্পিডবোট ড্রাইভার সেকেন্দার হোসাইন (২৯), তাদের সহযোগী হাবিব (২২), জিল্লুর রহমান (৪৫), মুশফিকুর রহমান (২৭), জামিল হোসেন (২৮) ও সেকান্দার হোসেন (৩৫)।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, জেলেরা যাতে নদীতে মাছ ধরতে না নামে তার জন্য মঙ্গলবার গভীর রাতে জাজিরার সিডারচর একটি স্পিডবোট, বাবুর চরে দুইটি স্পিডবোট ও চরাত্রা একটি স্পিডবোটে মৎস্য বিভাগের লোকজন অভিযানে দায়িত্বরত অবস্থায় ছিল। হঠাৎ করে ১৮ থেকে ২০টি ইঞ্জিন চালিত নৌকা ভরে লোকজন এসে বাবুর চরের দুইটি স্পিডবোটে হামলা চালায়। তখন দেশীয় অস্ত্র ও লগি-বইঠা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মৎস্য বিভাগের অভিযানের ১৬ জনের মধ্যে ৮ জনকে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে জানতে পেরে নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেনসহ মৎস্য বিভাগের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

জেলা মৎস্য কর্মকর্তা হাদিউজ্জামান বলেন, হামলার বিষয়ে মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানাব। পরে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, অভিযান কঠোর হচ্ছে তাই তারা উগ্র হয়ে আমাদের ওপর হামলা চালাচ্ছে। তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট