ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

মানুষও এবার মেশিনে ধোয়া যাবে, শুরু জাপানে

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ নভেম্বর ২০২৫, ১১:৪২ সকাল

Link Copied!

জাপানের একটি সংস্থা মানুষের ধোয়ার জন্য বিশেষ একটি ওয়াশিং মেশিন তৈরি করেছে। জামাকাপড়ের মতোই এবার মানুষও এই মেশিনে প্রবেশ করে ধোয়া যাবে। মেশিনটি প্রথমবার ওসাকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপোতে প্রদর্শিত হয়েছিল এবং এখন জাপানের বাজারে বিক্রি শুরু হয়েছে।

সংস্থা ‘সায়েন্স’ জানিয়েছে, মেশিনের ক্যাপসুলে প্রবেশ করে ঢাকনা বন্ধ করলে ধোয়ার প্রক্রিয়া শুরু হয়। এটি জামাকাপড়ের মতো ঘোরানো বা কাঁচাকাচি করবে না। বরং ছোট ছোট জলকণা ও মাইক্রো-বুদবু ব্যবহার করে পুরো শরীর পরিষ্কার ও সতেজ রাখবে।

মেশিনে থাকা সেন্সর ব্যবহারকারীর হৃদস্পন্দন ও অন্যান্য শারীরিক মানদণ্ড পর্যবেক্ষণ করবে, যাতে নিরাপত্তা নিশ্চিত হয়। ধোয়ার সময় হালকা সঙ্গীত বাজবে এবং মনকে শান্ত রাখতে ভিডিও বা ছবি প্রদর্শিত হবে। ধোয়ার পর শরীরও শুকানো হবে, ফলে গোসলের পর গা মোছার ঝামেলা থাকবে না।

১৯৭০-এর দশকে ওয়ার্ল্ড এক্সপোতে প্রথমবার এই ধরনের ধারণা প্রদর্শিত হয়। সেই ধারণা থেকেই সায়েন্স সংস্থার কর্মকর্তারা মানুষের জন্য ধোয়ার যন্ত্র তৈরি করার স্বপ্ন দেখেছিলেন।

জাপান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত ৫০টি মেশিন তৈরি হবে। মেশিনের দাম প্রায় ৩ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার। ইতিমধ্যেই ওসাকার একটি হোটেল মেশিনটি কিনেছে অতিথিদের জন্য, আর আমেরিকার একটি রিসোর্ট সংস্থাও আগ্রহ দেখিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭

Unilever Bangladesh Organizes Environmental Journalism Workshop at the University of Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সাংবাদিকতা কর্মশালা আয়োজন করল ইউনিলিভার বাংলাদেশ

CIKITSA International Partners with SBAC Bank to Expand Healthcare Access

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি

DMP will toughen traffic laws and speed limits guideline enforcement

ট্রাফিক আইন বাস্তবায়নে জোর, ডিএমপি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

যমুনার পানি বাড়ছে, সিরাজগঞ্জে তীব্র নদীভাঙনে আতঙ্ক

ল্যাবে তৈরি কৃত্রিম অঙ্গের অভাবনীয় সাফল্য

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন আফ্রিকান বন্যপ্রাণী