ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মশালা আয়োজনের মাধ্যমে ‘আন্তর্জাতিক যুব দিবস’ উদযাপন

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ অগাস্ট ২০২৩, ১০:৪১ বিকাল

Link Copied!

মানসিক স্বাস্থ্য সচেতনতা ও টেকসই উন্নয়ন চর্চায় যুবকদের সংযুক্ত করার মত বিভিন্ন কার্যক্রম ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করেছে বাংলাদেশের অন্যতম একটি যুব সংগঠন লাইট টু লাইফ। আজ শনিবার ১২ আগস্ট ২০২৩ “গ্রীন স্কিলস ফর ইয়ুথ : টুওয়ার্ডস এ সাসটেইনেবল ওয়ার্ল্ড” শিরোনামে সপ্তাহব্যাপী প্রায় দুই শতাধিক তরুণ-তরুণীকে মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উপরে প্রাথমিক ধারণা প্রদান, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কিত সচেতনতা সভা, জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা সভা আয়োজন করা হয়।

সামাজিক সংগঠন, সরকারি পৃষ্ঠপোষকতা এবং বিশ্বাস ভিত্তিক সংগঠনের যৌথ সমন্বয়ে সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

দিবসটি উপলক্ষ্যে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের ক্যালিডোস্কোপ ক্লাবের সহায়তায় তরুণ শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন লিভিং উইথ ওয়েলনেস-এর মনো-সামাজিক কাউন্সিলর সামিরা বিনতে জামান এবং আফরিন ইসলাম।

এছাড়া মিরপুর পোড়া বস্তিতে প্রাইম ব্যাংক চক্ষু হাসপাতাল এর সহযোগিতায় সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং প্রাথমিক ডাক্তারি সেবা প্রদান করা হয়।

লাইট টু লাইফ এর প্রতিষ্ঠাতা ও কারিগরি পরামর্শক লাবিব তাজওয়ান উৎসব বলেন, যুবকদের ক্ষমতায়ন হল আমাদের অগ্রগতির প্রধান অগ্নি শিখা। তাদের এগিয়ে চলা আমাদের আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ এনে দিবে।

Facebook Comments Box

আরও পড়ুন

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

আগামী ২০ নভেম্বর আঘাত হানতে পারে ‘আকভান’

শীতে শিশুর শ্বাসতন্ত্রের সমস্যা: কী করবেন, কখন চিকিৎসকের কাছে যাবেন

কপ-৩১: জীবাশ্ম জ্বালানি ছাড়ার প্রস্তাব নিয়ে দেশগুলোর মধ্যে মতবিরোধ

জলবায়ু পরিবর্তনে কি বদলে যাচ্ছে সামুদ্রিক কচ্ছপের আবাসস্থল?

সুপার এল নিনোর দাপটে ক্যালিফোর্নিয়ায় ছয়তলা সমান ঢেউ!

OPPO Find X10 Pro Max Now On for Pre-Order with True to Eyes Camera in Bangladesh

বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

মাগুরায় তিন অবৈধ ইটভাটা বন্ধ, একজনের কারাদণ্ড

অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন, কারখানা বন্ধের নির্দেশ

জ্বালানি তেল ছাড়াই আকাশে উড়বে যাত্রীবাহী বিমান!

সিরাজগঞ্জে কুয়াশার মধ্যে ট্রাকচাপায় দুইজন নিহত