ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১ , আহত ১০

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ এপ্রিল ২০২৪, ১১:৪৫ সকাল

Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা ঘটেছে। এবার যাত্রীবাহী বাস উল্টে নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন বাসের অন্তত ১০ যাত্রী। বুধবার (২৪ এপিল) সকাল সাড়ে ৭ টায় মাদারীপুরের শিবচরের বন্দরখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসে ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের বন্দরখোলা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান গোলাম রহমান শিকদার নামে এক যাত্রী। এ সময় আহত হন বাসের ১০ যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় কয়েকটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিল আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত