ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

মন ভালো তো সব ভালো: আজ বিশ্ব মেডিটেশন দিবস

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ সকাল

Link Copied!

মেডিটেশন বা ধ্যানচর্চায় বৈশ্বিক সচেতনতা তৈরির লক্ষ্যে জাতিসংঘ ২১ ডিসেম্বরকে ঘোষণা করেছে ‘বিশ্ব মেডিটেশন দিবস’ হিসেবে। এই দিবস ঘোষণার মধ্য দিয়ে জাতিসংঘ মূলত মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের সার্বজনীন অধিকারকে স্মরণ করিয়ে দিতে চায়।

বৈজ্ঞানিক বিভিন্ন গবেষণার আলোকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) বর্তমানে মেডিটেশনকে ‘নিজের যত্ন নিজে নেওয়ার কার্যকর পদ্ধতি’ হিসেবে উল্লেখ করছে। স্ট্রেস ম্যানেজমেন্ট এবং মানসিক চাপ কমাতে নিয়মিত মেডিটেশন চর্চায় মানুষকে উৎসাহিত করছে সংস্থাটি।

জাতিসংঘ ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে ‘বিশ্ব মেডিটেশন দিবস’ ঘোষণা করলেও মেডিটেশনের ইতিহাস বহু প্রাচীন। এটি মূলত মনের ব্যায়াম-মনকে স্থির ও প্রশান্ত রাখার এক পরীক্ষিত অনুশীলন। মনকে ভালো রাখার পাশাপাশি শরীরকে সুস্থ রাখতেও মেডিটেশনের কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত মেডিটেশন অনুশীলনে মন হয় প্রশান্ত ও অচঞ্চল, স্নায়ুপেশী শিথিল হয় এবং মানসিক চাপ কমে। এর ফলে মনোদৈহিক রোগের ঝুঁকি হ্রাস পায়, বাড়ে রোগপ্রতিরোধ ক্ষমতা এবং সার্বিক শারীরিক সুস্থতা নিশ্চিত হয়।

মানসিক ও শারীরিক সুস্থতার ইতিবাচক প্রভাব পড়ে ব্যক্তিগত ও পেশাজীবনেও। শিক্ষার্থীদের ক্ষেত্রে বাড়ে মনোযোগ, আত্মবিশ্বাস ও শেখার আগ্রহ, কমে পরীক্ষাভীতি এবং জীবনের লক্ষ্য আরও স্পষ্ট হয়-যা বর্তমান সময়ের জেন-জিদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চাকরিজীবীদের কাজের প্রতি আন্তরিকতা ও দক্ষতা বৃদ্ধি পায়, ব্যবসায়ীদের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে আসে স্থিরতা। গৃহিণীদের ধৈর্য ও মমতা বাড়ে, যা সঠিক প্যারেন্টিং ও সুখী পরিবার গঠনে সহায়ক। এ কারণেই পরিবারকে সুখী রাখতে মেডিটেশনকে এখন বহু কাউন্সেলর আবশ্যকীয় পরামর্শ হিসেবে বিবেচনা করছেন।

আত্মিক উন্নয়নেও মেডিটেশনের ভূমিকা গুরুত্বপূর্ণ। নিয়মিত অনুশীলনকারীরা হয়ে ওঠেন আরও মানবিক ও সহমর্মী, যুক্ত হন সেবামূলক ও সামাজিক নানা কর্মকাণ্ডে।

বাংলাদেশে তিন দশকেরও বেশি সময় ধরে মেডিটেশন চর্চাকে জনপ্রিয় করে তুলছে কোয়ান্টাম ফাউন্ডেশন। সংগঠনটির হাজার হাজার সদস্য ও শুভানুধ্যায়ী নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের জীবনকে ইতিবাচকভাবে পরিবর্তন করছেন এবং সমাজের বিভিন্ন মানবিক কার্যক্রমে যুক্ত হচ্ছেন।

বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে আজ রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত হাজারো ধ্যানীর অংশগ্রহণে বিশেষ মেডিটেশন আয়োজন করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেটসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একযোগে মেডিটেশন করবেন শান্তিপ্রিয় অসংখ্য মানুষ।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, বিশ্ব মেডিটেশন দিবসকে কেন্দ্র করে আরও বেশি মানুষ যুক্ত হবেন ভালো থাকার এই অনুশীলনে—কারণ মন ভালো থাকলেই সব ভালো।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩