ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

মজুতদারি বন্ধে বাজার পরিদর্শন অব্যাহত থাকবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ মার্চ ২০২৪, ১০:০৯ সকাল

Link Copied!

পণ্যের কারসাজি বন্ধ এবং কেউ যাতে অযৌক্তিকভাবে মজুতদারি করতে না পারে সেজন্য বাজার পরিদর্শন অব্যাহত থাকবে বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। গত (১৯ মার্চ ২০২৪) মঙ্গলবার টাঙ্গাইলের পার্ক বাজার পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন।

তিনি এ সময় খুচরা ব্যবসায়ীদের পণ্য কেনার রসিদ রাখার পরামর্শ দেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজারে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে। উৎপাদক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী সকলে নিয়মের মধ্যে এলে পণ্যের দাম ধীরে ধীরে কমে যাবে।

এর আগে টাঙ্গাইল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আহসানুল ইসলাম বলেন, আগামীতে প্রতি মাসের টিসিবির পণ্য আগের মাসে পৌঁছে যাবে। উপযুক্ত টিসিবির সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করতে জনপ্রতিনিধিদের দিয়ে তালিকা হালনাগাদ করা হচ্ছে।

এবছরের জন্য হস্তশিল্পকে বর্ষ পণ্য ঘোষণা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সারাদেশে হস্তশিল্প বিকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। হস্তশিল্প উন্নয়নে বাণিজ্য মন্ত্রণালয় প্রশিক্ষণ ও অর্থায়নসহ সকল ধরনের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। তিনি হস্তশিল্পের উন্নয়নে প্রত্যেক জেলা প্রশাসককে মুখ্য ভূমিকা পালনের আহবান জানান।

টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার। এসময় সাবেক কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি, আমানুর রহমান খান রানা এমপি, আব্দুল লতিফ সিদ্দিকী এমপি, খান আহমেদ শুভ এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা

গর্ভাবস্থার জটিল রোগ প্রিক্ল্যাম্পসিয়া, মিলল নতুন চিকিৎসার পথ

বেদে নারীদের জীবনসংগ্রামের আড়ালে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

এক টানেই জেলের জালে উঠল ৪৮ লাখ টাকার ইলিশ

তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩