ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

মজুতদারির কারণে চালের বাজার অস্থিতিশীল : বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জানুয়ারী ২০২৫, ২:২৪ বিকাল

Link Copied!

খুব শিগগিরই চালের বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, সাময়িক মজুতদারির কারণে চালের বাজার অস্থিতিশীল। বুধবার (৮ জানুয়ারি) সকালে তেজগাঁও বেগুনবাড়ি দীপিকার মোড়ে নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

কাগজের পরিবর্তে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে এখন থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম পরিচালিত হবে বলে জানান উপদেষ্টা। ‘টিসিবি পণ্য বিতরণে যে নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন হয়েছে, তা স্বীকার করে নেওয়া দরকার ছিল—সেটা আমরা করেছি। এখন ডিজিটালাইজ করে অনিয়ম দূর করার কাজ করছি,’ বলেন বশিরউদ্দীন।

তিনি জানান, ‘এরইমধ্যে ৬৩ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। শুধু বিতরণ কার্যক্রম ন্যায়ভিত্তিক না, ক্রয় কার্যক্রমকেও আরও বেশি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে চাই।’

টিসিবির কার্যক্রম বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘টিসিবি মোট ১২ হাজার কোটি টাকার পণ্য ক্রয় করে। এতে সরকারি ভর্তুকি সাড়ে ৪ হাজার কোটি টাকা। অতএব টিসিবি একটি বড় ক্রেতা। টিসিবির ক্রয় কার্যক্রমে আমরা অধিক সংখ্যক ব্যবসায়ীকে সংযুক্ত করতে চাই।’

‘১২ হাজার কোটি টাকার পণ্য ক্রয় থেকে যদি এক হাজার কোটি টাকা সাশ্রয় করতে পারি, তাহলে আরও বেশি সংখ্যক উপকারভোগীর কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দিতে পারব,’ আশা বাণিজ্য উপদেষ্টার।

বাণিজ্য উদারিকরণের কারণে বাজারে পণ্যের ঘাটতি নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘সাময়িক মজুতদারির জন্য চালের বাজার অস্থিতিশীল। মনিটরিং করা হচ্ছে। খুব শিগগিরই চালের বাজার নিয়ন্ত্রণে আসবে।

আলুর বাজার প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, ‘এ বছরের অভিজ্ঞতায় আগামী বছরের জন্য সরকারিভাবে আলু মজুত করা হবে। সংরক্ষণাগারে আলু সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমদানি করা আলু ও দেশে উৎপাদিত আলু সেখানে সংরক্ষণ করা হবে। আগামীতে আলুর দাম নিয়ন্ত্রণে থাকবে।’

স্মার্ট ফ্যামিলি কার্ডধারী একজন গ্রাহক ভোজ্যতেল দুই লিটার ২০০ টাকা, মশুর ডাল দুই কেজি ১২০ টাকা এবং এক কেজি চিনি ৭০ টাকায় কিনতে পারবেন।

Facebook Comments Box

আরও পড়ুন

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক