ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ভোলায় ১০ জন কৃষককে পুরস্কার প্রদান

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জুন ২০২৪, ১:৫৫ বিকাল

Link Copied!

ভোলা জেলায় আজ বিভিন্ন জাতের ফসল উৎপাদন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখার জন্য ১০ জন কৃষককে পুরস্কৃত করা হয়েছে।

এর মধ্যে তেল জাতীয় ফসল উৎপাদনে ৫ জন এবং সবজি ও ধান উৎপাদনে ৫ জন কৃষককে এ সম্মাননা দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবির।

এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আলী আজম শরীফ, এ এফ এম শাহাবুদ্দিন, সদর উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, দৌলতখান উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা, জেলা বিএডিসির সহকারী পরিচালক আবিদ হোসেন, আঞ্চলিক বৈজ্ঞানিক কর্মকর্তা মো: রাশেদুল হাসান সহ অন্যরা।

পুরস্কার প্রাপ্ত কৃষকরা হলেন, তেল জাতীয় ফসলের জন্য মো: নাসির, আবুল হাসনাত, মো: নিরব হোসেন, মনির হোসেন ও নাজমুল। এছাড়া সবজি ও ধান উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য গিয়াস উদ্দিন, রফিকুল, সাইফুল ইসলাম, মোহাম্মদ দুলাল, রফিকুল ইসলামকে পুরস্কৃত করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক