ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ২০

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ অক্টোবর ২০২৩, ৮:০১ বিকাল

Link Copied!

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারোসিন্ধুর সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। আজ সোমবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘এখন পর্যন্ত ২০ জন নিহতের তথ্য নিশ্চিত হয়েছি। এখনও উদ্ধারকাজ চলছে। ক্ষতিগ্রস্ত ট্রেনের বগিগুলো উদ্ধারে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’

ভৈরব বাজার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. রাসেল বলেন, ‘কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারোসিন্ধুর গোধূলির সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা কনটেইনারবাহী একটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা বিকাল ৪টার দিকে দুর্ঘটনার খবর পাই। ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ অব্যাহত আছে। অন্তত ৪০ জন আহত হয়েছেন।’

ভৈরব রেলস্টেশনের মাস্টার মো. ইউসুফ বলেন, ‘ঢাকা থেকে কনটেইনারবাহী একটি ট্রেন বিকালে ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারোসিন্ধুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেলক্রসিং এলাকায় এগারোসিন্ধুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কনটেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। এতে দুর্ঘটনা ঘটে।’

Facebook Comments Box

আরও পড়ুন

রোববার শুরু ভিটামিন এ ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় আসছে বিশেষ প্রকল্প, বাজেটে থাকছে আলাদা বরাদ্দ

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

Youth March Held to Mark the International Day against Drug Abuse and Illicit Trafficking

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুব পদযাত্রা অনুষ্ঠিত

Dhaka Ahsania Mission Honored with Two Awards for Outstanding Drug Prevention Efforts

মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

গৎবাঁধা প্রকল্প নয়, পাহাড়ে চাই টেকসই উন্নয়ন: পার্বত্য প্রতিমন্ত্রী

International Dialogue on Cybersecurity Begins as Phoenix Summit 2026 Opens in Dhaka

ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন

Are you the next legend of OPPO Campus? Join OPPO Campus Ambassador to MAKE it

অপোর ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শুরু, আবেদন চলছে