ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

ভেনিজুয়েলায় মূল্যস্ফীতির হার ৪২৯ শতাংশ!

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুলাই ২০২৩, ৩:১১ পূর্বাহ্ণ

Link Copied!

বিশ্বের সবচেয়ে বেশি মূল্যস্ফীতি দেশের তালিকায় শীর্ষে স্থানে আবারও ভেনিজুয়েলা। দেশটির মূল্যস্ফীতির হার ৪২৯ শতাংশ! এরপরই যথাক্রমে রয়েছে লেবানন (২৬০%), সিরিয়া (১৩৯%), আর্জেন্টিনা (১১৪%), তুরস্ক (৩৮.২%), ও মিশর (৩২.৭%)। গত শুক্রবার ৭ জুলাই ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিক্স এ তথ্য জানিয়েছে।

এদিকে এ তালিকায় ১৪তম স্থানে রয়েছে বাংলাদেশ।  বর্তমানে বাংলাদেশের মূল্যস্ফীতির হার ৯.৭ শতাংশ। দক্ষিণ এশিয়ার দেশ ভারত ও পাকিস্তানের মূল্যস্ফীতির হার যথাক্রমে ৪.২৫ ও ২৯.৪ শতাংশ। এক্ষেত্রে উচ্চ মূল্যস্ফীতির হারে পাকিস্তানের স্থান বিশ্বে সপ্তম যা  দক্ষিণ এশিয়ায় প্রথম।

তিনটি দেশের মূল্যস্ফীতির হার ঋণাত্মক এসেছে, দেশগুলো হলো সিসিলি(-১.০২%), আফগানিস্তান(-১%), আর্মেনিয়া (-০.৫%)।  এছাড়াও কম মূল্যস্ফীতি দেশের তালিকায় রয়েছে, চীন, নিগার, থাইল্যান্ড ও সুইজারল্যান্ড ও স্পেন এর নাম।

করোনা মহামারি শেষ না হইতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মূল্যস্ফীতি বাড়ার অন্যতম কারণ।  অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলি তো বটেই, ইউরোপ-আমেরিকার উন্নত দেশগুলোও একই অবস্থার মুখোমুখি হয়। ফলে বিশ্বব্যাপী হু হু করে বাড়তে থাকে মূল্যস্ফীতি। বর্তমানে সারাবিশ্বে মূল্যস্ফীতি কমে আসছে। কিন্তু বাংলাদেশেসহ লাতিন আমেরিকার দেশগুলো এক্ষেত্রে ব্যতিক্রম। বিষয়টি যেমন উদ্বেগজনক, তেমনি গভীর চিন্তার কারণও।

Facebook Comments Box

আরও পড়ুন

ব্যাটারিচালিত রিকশার সিসা দূষণে ঝুঁকিতে শিশু ও ভবিষ্যৎ প্রজন্ম

এক থেকে দেড় বছরের মধ্যে পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না: কৃষিমন্ত্রী

স্মার্ট সরকারি ব্যয় বাড়ালে কৃষিতে উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে: বিশ্বব্যাংক

টানা দ্বিতীয় দফায় বাড়ল রুপার দাম

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে মাছসহ তিন জেলে আটক

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে স্বস্তি

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

রিওতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত

দেশের তিন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা

ব্যাকটেরিয়া নিধনে নতুন অস্ত্র ‘ব্যাকটেরিওফায’ ভাইরাস

জয়পুরহাটে একদিনেই দ্বিগুণ কাঁচা মরিচের দাম

কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান