ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ভারত থেকে আজ রাতে ১৬৫০ টন পেঁয়াজ আসছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১ এপ্রিল ২০২৪, ৯:৪১ সকাল

Link Copied!

ভারত থেকে পেঁয়াজ নিয়ে আজ রাতেই ট্রেন বাংলাদেশে আসবে। প্রথম চালানে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ আসবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। গত (৩১ মার্চ ২০২৪) রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক টাক্সফোর্সের সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামে এই পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। ৫০০০ টন পেঁয়াজের মধ্যে প্রথম চালানে ১৬৫০ আজ আসছে। যেহেতু পেঁয়াজ পঁচনশীল পণ্য সেহেতু আমরা ধরে রাখবো না। আগামীকাল থেকে আমরা ডিলারদের কাছ থেকে ডিও জমা নেয়া শুরু করবো। আমরা ৪০ টাকা নির্ধারিত মূল্যে ঢাকা এবং চট্টগ্রামে ওপেন সেল করবো।

ঢাকা এবং চট্টগ্রামে বিক্রি করার কারণ জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমরা যদি ঢাকায় ৪০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি শুরু করি, আমি বিশ্বাস করি ৬৪ জেলার অনন্ত ৩০ জেলায় পেঁয়াজের কেজি ৪০ টাকায় চলে আসবে। গত এক বছরে আন্তর্জাতিক বাজারে চালের দাম ২৫ শতাংশ বাড়লেও আমাদের স্থানীয় বাজারে ২ থেকে ৪ শতাংশের বেশি দাম বাড়েনি৷ গত এক মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেল এবং পাম আয়েলের দাম ১১ থেকে ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও আমাদের আমদানিকারক এবং মিল মালিকদের সহযোগিতায় ১৬৩ টাকায় লিটার এবং ১৪৯ টাকায় খোলা বাজারে তেল বিক্রি করতে সমর্থ হয়েছি৷

বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, আমরা সরু চাল, চিকন চাল এবং মোটা চাল এই পদ্ধতি থেকে বের হয়ে এসে জাতভিত্তিক চালের নাম মিলার,পাইকারি এবং খুচরা পর্যায়ে বিক্রির একটি রুপরেখা তৈরী করেছি। আগামী পহেলা বৈশাখ থেকে এটা কার্যকরী হবে৷ সকলের সম্মিলিত চেষ্টায় আমরা বাজারদর সহনশীল পর্যায়ে রাখতে পেরেছি। আশা করি আগামী ঈদ পর্যন্ত এটা ধরে রাখতে পারবো৷

তিনি আরও বলেন, আমাদের এখানে বিভিন্ন সরকারি প্রতিনিধিরা আছেন৷ আপনারা জানেন তাদের সাথে আমাদের আলাপ হয়েছে৷ কিভাবে যৌক্তিক মূল্যটা দীর্ঘসময় ধরে রাখতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে৷ কিছু চ্যালেঞ্জ আমাদের সামনে আছে৷ আপনারা অবহিত আছেন পরিবহণ তার মধ্যে অন্যতম৷ সেটা নিয়ে আমরা কাজ করছি৷ আমাদের বিভিন্ন এজেন্সি কাজ করছে৷

আহসান ইসলাম বলেন, রাজস্ব বোর্ডের সাথে কথা বলেছি । আগামী বাজেটের আগেই এসেনশিয়াল কমডিটিগুলো যেন সারাবছরের জন্য একটা যৌক্তিক পর্যায়ে রাখতে পারি৷ যাতে শেষ মুহুর্তে এসে আমাদের কোন পরিকল্পনার সংশোধনী করতে না হয়৷ একইসাথে আমাদের আমদানিকারক ও উৎপাদক আছে। তাদের জন্য ১২ মাসের একটা পরিকল্পনা হলে সবার জন্য সুবিধা হয়৷

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের যে অবস্থাই হোক আমাদের আগামী দুই থেকে তিন মাস অর্থাৎ কোরবানীর ঈদ পর্যন্ত পণ্যের সরবরাহ বিশেষ করে ভোজ্যতেল যথেষ্ট পরিমানে আমদানি করা হয়েছে বা সাপ্লাই চেইনে আছে৷ চিনি নিয়েও আমাদের কোন সমস্যা নাই৷ চিনি নিয়ে সকল মিল মালিক এবং পাইকারি বিক্রেতারা আশ্বস্ত করেছেন৷ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েও কোন সমস্যা হবে না৷ কৃষিজ পণ্যের বাজার দরও অনেকটা যৌক্তিক পর্যায়ে চলে এসেছে৷ কিছু পণ্যের যৌক্তিক যে দাম নির্ধারণ করা হয়েছে তার থেকেও কম দামে বিক্রিব করা হচ্ছে৷ এটা রমজানে অনেকের জন্য সাশ্রয়ী৷

তিনি আরও বলেন, টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে যে চাল,চিনি,তেল,ডাল ও ছোলা দেয়া হচ্ছে এটাতে বাজারে, বিশেষ করে উপজেলা শহরগুলোতে ইতিবাচক প্রভাব পড়েছে৷ সেটার একটা সুফল বাজার পাচ্ছে৷ একই সাথে নতুন সবজি ওঠায় সবজির বাজারেও স্বস্তি লক্ষ্য করছি৷

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ