ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য
  3. লাইফস্টাইল

ভর্তি পরীক্ষা : মেডিকেলে ৯ ফেব্রুয়ারি, ডেন্টালে ১৮ মার্চ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ ডিসেম্বর ২০২৩, ৩:০৭ বিকাল

Link Copied!

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি। এ জন্য এক মাস আগে থেকেই বন্ধ থাকবে কোচিং সেন্টারগুলো। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। এছাড়া ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ।

আজ ২৪ ডিসেম্বর রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সভায় জানানো হয়, শিক্ষার্থীদের ১১-২৩ জানুয়ারি অনলাইনে আবেদন করতে হবে। ২৪-২৬ জানুয়ারির মধ্যে আবেদন ফি জমা করতে হবে। এবারে ভর্তি ফি বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীদের সব কলেজের চয়েস একবারে দিতে হবে।

পাস নম্বর ৪০ই থাকবে এবং দ্বিতীয়বার অংশগ্রহণ করা পরীক্ষার্থীদের জন্য ১০ নম্বর কাটা যাবে বলেও সভায় জানানো হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশে ৯৭ মিমি বৃষ্টি

চীনে সুপার টাইফুন বাভির তাণ্ডব, সরিয়ে নেওয়া হলো ২০ লাখ মানুষ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

Exclusive Gifts Await with vivo Y500 pre-order

ভিভো ওয়াই৫০০-এর প্রি-অর্ডারে এক্সক্লুসিভ উপহার

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান

OPPO Teams Up with BD’s Own Messi, Jamal Bhuyan, to Support Bangladesh Football

বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো

অতিরিক্ত কাঁঠালের বিচি খেলে হতে পারে যেসব সমস্যা

টানা বর্ষণে জলমগ্ন যাত্রাবাড়ী, দুর্ভোগে পথচারী-ব্যবসায়ীরা

টানা বৃষ্টি ও জোয়ারে ঝালকাঠিতে পানির নিচে আমনের বীজতলা, দুশ্চিন্তায় কৃষক