ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না ডিম, আমদানির সিদ্ধান্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ সেপ্টেম্বর ২০২৩, ২:৪০ বিকাল

Link Copied!

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামে বাজারে ডিম বিক্রি হচ্ছে না। বিষয়টি আমলে নিয়ে ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরফলে বাজারে ডিমের দামে প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশে প্রতিদিন ৪ কোটি ডিম প্রয়োজন হয়। তাই প্রাথমিকভাবে একদিনের ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এরফলে দাম কমলে আর আমদানির প্রয়োজন হবে না। নাহলে আবার আমদানির অনুমতি দেওয়া হবে।

তিনি জানান, চারটি প্রতিষ্ঠানের মধ্যে একটি ভারত থেকে ডিম আমদানি করবে। বাকিগুলো তাদের পছন্দমতো দেশ থেকে আনতে পারবে।

এসময় বাণিজ্য সচিব বলেন, ‘মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন। তাই বাজারে পণ্য থাকলেও দাম বেড়ে যায় কখনও কখনও। সেটা নিয়ন্ত্রণ করতেই আইন অনুযায়ী আমদানি করা যায়।’

এসময় আলুর দাম প্রসঙ্গেও কথা বলেন সচিব। তিনি বলেন, ‘আলুর দাম নিয়ন্ত্রণে আনতে শিগগিরই কোল্ড স্টোরেজগুলোতে অভিযান চালাবে বাণিজ্য মন্ত্রণালয়।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডিম, পেঁয়াজ ও আলুর যে দাম বেঁধে দেওয়া হয়েছে; সেটার প্রভাব বাজারে পড়তে একটু সময় লাগছে। দুই-একদিনের মধ্যেই দাম নিয়ন্ত্রণে আসবে। বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং আরও বাড়ানো হচ্ছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান

মাটি থেকেই তৈরি হচ্ছে খাঁটি লবণ!

আধুনিক সুবিধায় দ্রুত চালু হবে খানজাহান আলী বিমানবন্দর

২০২৭ সালের মধ্যে রাজশাহীতে মিলবে পদ্মার বিশুদ্ধ পানি

২০৫০ সালের মধ্যে ১৯ লাখ গাঁট তুলা উৎপাদনের লক্ষ্য সরকারের

অল্প জায়গায় শিং মাছ চাষে বছরে ১০-১২ লাখ টাকা আয়

তৃতীয় টার্মিনালে শক্তিশালী হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা

স্মৃতিশক্তি ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ১০ খাবার

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বাড়ছে ঝড়ের শঙ্কা

লঘুচাপের প্রভাবে আগামী ৫ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩৫