ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

বিশ্বে স্মার্টফোন শিপমেন্টে সেরা ১০ ব্র্যান্ডের তালিকায় ইনফিনিক্স

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জানুয়ারী ২০২৪, ১১:৩৪ সকাল

Link Copied!

বিগত প্রান্তিকে পুরো বিশ্বে স্মার্টফোন শিপমেন্টে সেরা দশ ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে ইনফিনিক্স। এই অর্জনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে তরুণদের প্রিয় টেকনোলজি ব্র্যান্ডটি।

আইডিসি’র ত্রৈমাসিক ‘ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকার’-এর সাম্প্রতিক প্রতিবেদনে ওঠে এসেছে এই তথ্য। বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে ইনফিনিক্স, স্মার্টফোন ইউনিটের সংখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ বাৎসরিক প্রবৃদ্ধি অর্জন করেছে।

আইডিসি’র এই প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রায় ৪২ লক্ষ ইউনিট স্মার্টফোন পৌঁছে দিয়েছে ইনফিনিক্স। যা গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় প্রায় ৭৪.৮% বেশি। বিশ্বজুড়ে এই চমকপ্রদ প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ইনফিনিক্স ফোনের অত্যাধুনিক প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্য।

২০২৩ সালে বিভিন্ন সিরিজের বেশকিছু স্মার্টফোন বাজারে এনেছে ব্র্যান্ডটি। তরুণদের বৈচিত্র্যময় প্রয়োজন মেটানোর লক্ষ্যে ডিজাইন করা হয়েছে ইনফিনিক্সের প্রতিটি ফোন। এর মধ্যে উল্লেখযোগ্য নোট ১২ প্রো, হট ৩০, নোট ৩০ প্রো, স্মার্ট ৮, ইনফিনিক্স জিটি ১০ প্রো, জিরো ৩০ ইত্যাদি গ্লোবাল মডেলগুলো।

ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি) একটি বৈশ্বিক সংস্থা। বিশ্বজুড়ে মার্কেট ইন্টেলিজেন্স, এডভাইজরি সার্ভিস, তথ্যপ্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান, টেলিকমিউনিকেশন এবং কনজিউমার টেকনোলজি মার্কেট নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।

নির্ভুলভাবে ও বিশ্বাসযোগ্যতার সাথে, বিশ্বব্যাপী মোবাইল ফোন বাজারের পারফরম্যান্স, ট্রেন্ড এবং বিক্রেতার অবস্থান সম্পর্কে গভীর বিশ্লেষণ ও সম্ভাবনা প্রদানের ক্ষেত্রে আইডিসি’র ‘ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকার’ ব্যাপকভাবে স্বীকৃত।

 

Facebook Comments Box

আরও পড়ুন

জনস্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করবে স্টেট ইউনিভার্সিটি ও ডাব্লিউবিবি ট্রাস্ট

কার্বন শোষণে পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি উদ্ভাবন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চীনের বুলেট ট্রেন

বিশ্ববাজারে বেড়েছে আর্জেন্টিনার গরুর মাংসের চাহিদা

দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে সৌদি আরব

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Jamal Bhuyan Joined OPPO as Shop Manager!