ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বিশ্বে ছড়াচ্ছে ওমিক্রনের নতুন উপধরন

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ ডিসেম্বর ২০২৩, ৫:৫৪ অপরাহ্ণ

Link Copied!

বিশ্বজুড়ে দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের একটি নতুন উপধরন। এর নাম দেওয়া হয়েছে জেএন.১। দ্রুত ছড়ানোর কারণে এটিকে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে অভিহিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারত, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে অনেক দেশে এই উপধরন পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বর্তমানে এ ধরনের সংক্রমণজনিত স্বাস্থ্যঝুঁকি কম এবং বিদ্যমান টিকাগুলোই এ ধরন থেকে মানুষকে সুরক্ষা দেবে। তবে সতর্ক করে বলা হয়েছে, শীতকালে কোভিড এবং অন্য সংক্রমণগুলোর প্রকোপ বাড়তে পারে। উত্তর গোলার্ধে এরই মধ্যে আরএসভির মতো বিভিন্ন শ্বাসযন্ত্রের ভাইরাস এবং শিশুদের নিউমোনিয়ার হার বাড়তে দেখা গেছে।

কোভিডের জন্য দায়ী ভাইরাসটি শুরু থেকে ধারাবাহিকভাবে রূপ পাল্টেছে। এর কয়েকটি নতুন ধরনও তৈরি হয়েছে। মাঝে কিছুদিন বিশ্বজুড়ে ওমিক্রন ধরনের আধিপত্য দেখা গিয়েছিল।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বলছে, দেশটিতে বর্তমানে মোট করোনা সংক্রমণের ১৫ থেকে ২৯ শতাংশই এ উপধরনের কারণে হচ্ছে। যুক্তরাজ্যও জানিয়েছে, বর্তমানে যতগুলো করোনা পরীক্ষার ফল পজিটিভ আসছে, তার প্রায় ৭ শতাংশের জন্য জেএন.১ দায়ী। সংস্থাটি আরো বলেছে, এ ধরন এবং অন্য ধরনগুলোর ব্যাপারে নতুন কী কী তথ্য পাওয়া যায়, সেদিকে তারা নজর রাখছে।

 

[সূত্র: দৈনিক আমাদের সময়]

Facebook Comments Box

আরও পড়ুন

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথে ৪৩৮ প্রাণহানি

ডেঙ্গু মোকাবিলায় জনগণের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজী, হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ

মৌসুমি বায়ু আরও সক্রিয়, ১১ জুন পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

নড়াইলে পৃথক বজ্রপাতে কৃষকসহ নিহত ২

জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়লেও কমছে স্বাস্থ্য খাতে জলবায়ু বাজেট বরাদ্দ

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২০

কুমিল্লায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কলাপাড়ায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

এক বছর আগেই স্তন ক্যান্সার শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা