ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

বিশ্বের বিখ্যাত বাঁ-হাতি তারকাদের চেনেন, তাদের জন্য আছে দিবসও

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ অগাস্ট ২০২৩, ১:২৬ বিকাল

Link Copied!

যারা বাঁ হাতে কাজ করেন অনেক সময় সমাজে তাদের কিছু ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়। আসলে বিষয়টিকে অনেকেই স্বাভাবিক ভাবে নিতে পারেন না। অনেক বাবা-মা বিষয়টিকে স্বাভাবিকভাবে নিলেও অনেকেই কিন্তু বাঁ হাতে লেখা, খাওয়া ঠিক মেনে নিতে পারেন না। আসলে বিশ্ব জুড়ে আন্তর্জাতিক বাঁ-হাতি দিবস পালন করা হয় সম্ভবত এই সব মানুষকে বোঝানোর জন্য যে, এটা কোনো অস্বাভাবিকতা নয়।

গত ১৩ আগস্ট ছিলো বিশ্ব বাঁ-হাতি দিবস। কর্মক্ষেত্রে বাঁ হাতিদের অসুবিধা দূরীকরণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭৬ সাল থেকে ১৩ আগস্টকে ‘লেফট হ্যান্ডারস ইন্টারন্যাশনাল ডে বা আন্তর্জাতিক বাঁ-হাতি দিবস’ হিসেবে উদযাপন করা হয়।

পৃথিবীতে ৮০ থেকে ৯০ ভাগ মানুষই ডানহাতি। আর মাত্র ১০ ভাগ লোক বাঁ-হাতি। ডানহাতি মানুষের সংখ্যা বেশি হওয়ায় বাঁ-হাতি এই ১০ ভাগের মূল্যায়ন দেখা যায় না, এমনকি কোনো পণ্য প্রস্তুতের ক্ষেত্রে তাদের কথা ভাবাও হয় না। যার বড় প্রমাণ কম্পিউটারের মাউস থেকে শুরু করে আলমারির হাতল পর্যন্ত। এসব জিনিস ডান হাতি ব্যবহারকারীদের উপযোগী করে তৈরি। এ কারণে প্রতিটি ক্ষেত্রেই বাঁ-হাতি মানুষদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়।

বিশ্ব বাঁ-হাতি দিবস উপলক্ষ্যে ওয়ার্ল্ড স্ট্যাটিকস বিশ্ব বাঁ-হাতি তারকাদের নাম প্রকশ করেছেন। আমরা হয়তো অনেকেই জানতাম এ আমাদের প্রিয় তারকাদের অনেকেই বাঁ-হাতি ছিলেন।

বাঁ-হাতি তারকাদের মধ্যে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা,আর্জেন্টিনার তারকা খেলোয়াড দিয়েগো ম্যারাদোনা। আছেন অপেরা উনফ্রে, অ্যাঞ্জেলনা জোলি, অমিতাভ বচ্চন, টম ক্রুজ, সচিন টেনডুলকার, বেঞ্জামিন নেতানেয়াহু, লিওনার্দো দ্য ভিঞ্চি, রতন টাটা, ডেভিড ক্যামেরুন, মর্গান ফ্রিম্যান, রাফায়েল নাদাল।

এছাড়া বাংলাদেশ ক্রিকেটের তারকা সাকিব আল-হাসান, তামিম ইকবাল, পাকিস্তানের ক্রিকেটার ওয়াসিম আকরামসহ অনেকেই।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো