ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশের বাজারেও কমার ইঙ্গিত

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ

Link Copied!

বিশ্ববাজারে ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণের দামে সামান্য পতন হয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার খবরে তেলের দাম বেড়েছে, যা নতুন করে মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি করেছে।

বার্তাসংস্থা Reuters-এর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২০ এপ্রিল) দিনের শুরুতে ১৩ এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর স্পট স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮০৯ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে জুন ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ শতাংশ কমে ৪ হাজার ৮২৯ দশমিক ৪০ ডলারে নেমেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং সম্ভাব্য যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা বিনিয়োগকারীদের আচরণে প্রভাব ফেলছে। এতে ডলার শক্তিশালী হয়েছে এবং মার্কিন বন্ড ইল্ড বেড়েছে, যা স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞদের মতে, অপরিশোধিত তেলের দাম বাড়ার ফলে বৈশ্বিক মুদ্রাস্ফীতির প্রত্যাশা বেড়েছে। এতে সুদের হার দীর্ঘ সময় উচ্চ থাকতে পারে—এমন ধারণা থেকে স্বর্ণের প্রতি বিনিয়োগ আগ্রহ কিছুটা কমেছে।

এদিকে হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের একটি ইরানি পণ্যবাহী জাহাজ জব্দ করার পর ইরানের পাল্টা হুমকিতে দুই দিনের যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে শেয়ারবাজারেও অস্থিরতা দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, স্বর্ণের দাম এখন বৈশ্বিক ঝুঁকি পরিস্থিতি ও ভূরাজনৈতিক উত্তেজনার ওপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে।

অন্যদিকে বিশ্ববাজারে দাম কমার প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দর কমলে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হতে পারে।

উল্লেখ্য, সবশেষ ১৫ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণও উচ্চ দামে বিক্রি হচ্ছে।

বিশ্ববাজারে অন্যান্য ধাতুর দামেও পরিবর্তন এসেছে। স্পট সিলভার ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৮০ দশমিক ৩৬ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম অপরিবর্তিত থাকলেও প্যালাডিয়ামের দাম সামান্য কমেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি