ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

বিমানের নিরাপত্তায় সিগারেট ও লাইটার বাজেয়াপ্ত করতে দৈনিক ব্যয় হয় ১২০০ ঘন্টা!

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ অগাস্ট ২০২৩, ১২:৪৬ বিকাল

Link Copied!

ভারতের বিমান বন্দরে প্রতিদিন সিগারেট, লাইটার, পারফিউম স্প্রে, পাওয়ার ব্যাঙ্ক বাজেয়াপ্ত করতেই ১২০০ ঘন্টারও বেশি সময় নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন ভারতের ‘এভিয়েশন সিকিউরিটি ব্যুরো (BCAS)’ এর মহাপরিচালক জুলফিকার হাসান। গত সোমবার নয়াদিল্লিতে এভিয়েশন সেফটি উইক ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের একথা উল্লেখ করে তিনি বলেন, দেশটিতে একটি শক্তিশালী নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলতে হবে।

বিমান বন্দরে সিগারেট লাইটার, কাঁচি, ছুরি, তরল এবং অ্যারোসল, পাওয়ার ব্যাঙ্ক, আলগা ব্যাটারি এবং ল্যাপটপগুলি সবচেয়ে বেশি বাজেয়াপ্ত করা হয়। ফ্লাইটে নিরাপত্তা নিশ্চিত করতে অনেক সময় ব্যয় হয় বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের।

বিভিন্ন বিমানবন্দরে প্রতিদিন প্রায় ৮০ লক্ষ হ্যান্ড ব্যাগেজ পরীক্ষা করা হয়। এগুলোর মধ্যে প্রায় পাঁচ লক্ষ প্রকারের আইটেম রয়েছে। যেগুলো বহন করে ৪.৮ লক্ষ জনের বেশি যাত্রী। সাধারণত যেগুলো পরীক্ষা করা হয় তিন হাজার তিনশোটিও বেশি ফ্লাইটের জন্য।

জুলফিকার হাসান আরো বলেন, অবাক হওয়ার মতো বিষয় হলো যাত্রীদের বহন করা হ্যান্ড ব্যাগে লাইটার থাকে ২৬ শতাংশ, কাঁচি ২২ শতাংশ, ছুরি ১৬ শতাংশ এবং অ্যারোসল ১৪ শতাংশ। এবং উদ্ধার হওয়া জিনিসের ৮০ শতাংশই খুব সাধারণ জিনিস।

Facebook Comments Box

আরও পড়ুন

কেনিয়ায় প্রথম ইবোলা আক্রান্তের মৃত্যু, শনাক্ত ২৮ সংস্পর্শ ব্যক্তি

সাইবেরিয়ায় ল্যাবকর্মীর মৃত্যু, রাশিয়ায় প্লেগ মহামারি ছড়ানোর ঝুঁকি কতটা?

বাজার তদারকিতে ৯৫ প্রতিষ্ঠানকে ৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

১০ এয়ারবাস কিনতে আজ চুক্তি করছে বিমান

ডেঙ্গু বাড়ায় হাসপাতালগুলোকে শয্যা বাড়ানোর নির্দেশ

দখলমুক্ত মিরপুর-১০, ফুটপাতে ফিরেছে স্বস্তি

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক চিকিৎসায় ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবকরা

ল্যাবরেটরির নিঃসঙ্গ রাত থেকে বিজ্ঞানী কার্ল ডেইসারথের নোবেলের জয়

দেশে শব্দদূষণ কমাতে ১ লাখ ৩৯ হাজারের বেশি মানুষকে প্রশিক্ষণ

রাজশাহীতে ৪৮৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, বরাদ্দ ২৮৯ টন চাল

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান