ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর ২০২৬, ১০:১৪ সকাল

Link Copied!

ব্যবসায়িক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলো বাংলালিংকের কর্পোরেট পণ্য, টেলিযোগাযোগ সেবা, ডিভাইস, ডিজিটাল সমাধানসহ বিভিন্ন ব্যবসায়িক সেবা সম্পর্কে জানতে ও প্রয়োজন অনুযায়ী সেগুলো নিতে পারবেন।

চুক্তি অনুযায়ী, বাংলালিংক ও ব্যবসায়িক সেবা নিতে আগ্রহী সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে বাক্কো। পাশাপাশি, দুই পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে নির্ধারিত যোগাযোগমাধ্যমে প্রাসঙ্গিক প্রচারণামূলক তথ্য সদস্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিনিময় করা হবে। বাক্কোর বিভিন্ন আয়োজন ও নেটওয়ার্কিং কার্যক্রমে বাংলালিংকের যুক্ত হওয়ার সুযোগ নিয়েও কাজ করবে দুই পক্ষ।

এ চুক্তির ফলে শিল্পখাতের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলালিংকের যোগাযোগ আরও জোরদার হবে এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত কর্পোরেট সেবা ও সমাধান সম্পর্কে জানতে পারবে বাক্কোর সদস্যরা।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নমেন্ট রিলেশনস ডিরেক্টর, এ এইচ এম হাসিনুল কুদ্দুস; স্ট্র্যাটেজিক বিজনেসের প্রধান সিরাজ উদ্দিন, কর্পোরেট অ্যাকাউন্ট ম্যানেজার ফাইরুজ ইবনাত, সওয়াদ আজাদ এবং শারমিন সুলতানা।

বাক্কোর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রেসিডেন্ট তানভীর ইব্রাহিম; ভাইস প্রেসিডেন্ট, মো. তানজিরুল বাশার; ডিরেক্টর, আব্দুল কাদের; এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর মো. সেলিম সরকার, ইভেন্টস অ্যান্ড লজিস্টিকসের জ্যেষ্ঠ এক্সিকিউটিভ নাজিহা সুলতানা এবং এসআইসিআইপি-বাক্কো কর্মসূচির চিফ কোঅর্ডিনেটর লেফটেন্যান্ট কর্নেল মো. মাহতাবুল হক, পিএসসি (অব.)।

এ চুক্তি সম্পর্কে, বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “বাংলাদেশের ডিজিটাল খাত দ্রুত এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় বিপিও ও আইটিইএস খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ভরযোগ্য ও উন্নত সংযোগ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বাক্কোর সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা সেই প্রয়োজন অনুযায়ী কর্পোরেট সেবা, ডিজিটাল টুলস ও টেলিযোগাযোগ অবকাঠামো পৌঁছে দিতে চাই।”

বাক্কোর প্রেসিডেন্ট তানভীর ইব্রাহিম বলেন, “আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও সহজ করে ব্যবসার পরিসর বাড়ানো বাক্কোর অন্যতম অগ্রাধিকার। বাংলালিংকের সঙ্গে এই চুক্তি দেশের আউটসোর্সিং খাতে সংযোগ আরও শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এই চুক্তি দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি দেশের বিপিও, আইটি ও আইটি-নির্ভর সেবা খাতে পারস্পরিকভাবে উপকারী বিভিন্ন সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু