ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বিএসএমএমইউতে বিনামূল্যে ঠোঁট-তালু কাটা অস্ত্রোপচার কার্যক্রম শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ ডিসেম্বর ২০২৩, ১০:২৬ বিকাল

Link Copied!

মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শহীদ শেখ জামাল ৬ষ্ঠ জন্মগত মুখম-লের বিকৃতি, ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে এ অস্ত্রোপচার কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ষষ্ঠ ক্যাম্পে অস্ত্রোপচারের লক্ষ্যে ১৭ ও ১৮ ডিসেম্বর রোগী বাছাই করা হয়। ১৯ ডিসেম্বর বাছাই করা রোগীদের ভর্তি সম্পন্ন করা হয়।

এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এ সময় উপাচার্য বলেন, আত্মীয়স্বজনদের মধ্যে বিয়ে হলে সাধারণ জন্মগত ত্রুটি নিয়ে শিশুরা বেড়ে ওঠে। এ সমস্যা সমাধানের জন্য আত্মীয়স্বজনদের মধ্যে বিয়ে বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করা শিশুদের সেবায় কাজ করছে। জন্মগত মুখমণ্ডলের বিকৃতি, ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করছে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। এই বিনামূল্যে কার্যক্রম পরিচালনা করতে পারছি শেখ হাসিনার বদন্যতার কারণে। তিনি ক্ষমতায় আছেন বলে আমরা এ ধরনের মানবিক কাজ করার সুযোগ পাচ্ছি।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এ্যানেসথিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বণিক, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আইয়ুব আলী, পরিচালক (হাসপাতাল) ব্রি. জে. ডা. রেজাউর রহমান, উপাচার্যের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মো. রাসেল, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, উপাচার্য একান্ত সচিব-২ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জনাব দেবাশীষ বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

জনস্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করবে স্টেট ইউনিভার্সিটি ও ডাব্লিউবিবি ট্রাস্ট

কার্বন শোষণে পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি উদ্ভাবন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চীনের বুলেট ট্রেন

বিশ্ববাজারে বেড়েছে আর্জেন্টিনার গরুর মাংসের চাহিদা

দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে সৌদি আরব

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Jamal Bhuyan Joined OPPO as Shop Manager!