ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বিএফডিসি’র সঙ্গে জাপানি কোম্পানির চুক্তি সই

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জানুয়ারী ২০২৫, ১০:২০ সকাল

Link Copied!

জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে আজ ‘কক্সবাজার জেলায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ফিশ ল্যান্ডিং সেন্টার উন্নয়ন প্রকল্প’ বাস্তবায়নের লক্ষ্যে বিএফডিসি এবং জেডিসি-কোনইক জয়েন্ট ভেঞ্চারের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। জাপান সরকারের অনুদান সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী উপস্হিত সবাইকে স্বাগত জানিয়ে বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। জাপানকে বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ব্যবসা-বাণিজ্য, কৃষি, অবকাঠামো, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে এই সহযোগিতা ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। ভবিষ্যতে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য ২০২৪ সালের ২৮ মার্চ ইআরডি এবং জাইকার মধ্যে কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টার উন্নয়নের জন্য ২.২৯৪ বিলিয়ন জাপানি ইয়েনের (বাংলাদেশি টাকায় ১৬৮.৩১ কোটি টাকা) একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টারে আধুনিক প্রযুক্তি ও সুযোগ-সুবিধা যুক্ত হবে এবং মৎস্য অবতরণের সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে।

বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিএফডিসি’র চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান। তিনি বাংলাদেশের মৎস্য খাতের উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের ইকনমিক মিনিস্টার সৈয়দ নাসির এরশাদ।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা