ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

বাগেরহাটে বজ্রপাতে ২ শ্রমিক নিহত, আহত ৬

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ মে ২০২৪, ৩:৫৩ বিকাল

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে ২ শ্রমিক নিহত এবং ৬ জন আহত হয়েছেন। শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাল রায়েন্দা বান্দাঘাটা এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বদনিভাঙ্গা গ্রামের মিলন (৩৫) এবং পিরোজপুর জেলার বালিয়াডাঙ্গা গ্রামের আয়ুব আলীর ছেলে মোস্তফা (৫৫)। আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান বলেন, একদল শ্রমিক বান্দাঘাটা এলাকায় কার্গো থেকে ইট-বালু উত্তোলন করছিলেন। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাত হলে ২ জন শ্রমিক ঘটনাস্থলে নিহত এবং ৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ