ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বন্যার্তদের জন্য ২৩ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ অগাস্ট ২০২৪, ১:৫৬ বিকাল

Link Copied!

বন্যাকবলিত ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী জেলার মানুষদের সহায়তায় ২৩ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৯) বাংলাদেশ ব্যাংকের পরিচালক (কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স) মহুয়া মহসীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল হতে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২২ কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আগস্ট ২০২৪ মাসের বেতন হতে এক দিনের মূল বেতনের সমপরিমাণ এক কোটি টাকা অর্থাৎ মোট ২৩ কোটি টাকা প্রদান করা হবে।

এছাড়া এ তহবিল থেকে ‘জুলাই বিপ্লবে’ হতাহতদের সাহায্যে গঠিতব্য ফাউন্ডেশনে পাঁচ কোটি টাকা প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক পরিচালক পর্ষদ (বুধবার ২৮ আগস্ট) অনুষ্ঠিত ৪৩৬তম পর্ষদ সভায় অর্থনৈতিক সংকটময় অবস্থা, বন্যা পরিস্থিতিসহ দেশের সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স