ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

বটতলী নামের ঐতিহ্য ধারণ ও পরিবেশ সংরক্ষণে বটবৃক্ষের চারা রোপণ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ অগাস্ট ২০২৩, ১১:২৪ বিকাল

Link Copied!

জয়পুরহাটের সবচেয়ে দীর্ঘ নদী ঐতিহাসিক তুলসীগঙ্গা নদীর তীর বটতলী। বর্তমানে জয়পুরহাট সদর উপজেলা ও ক্ষেতলাল উপজেলার সীমানায় অবস্থিত এই খেয়াঘাটেই ছিল কয়েকটি প্রকাণ্ড বটবৃক্ষ। সেই থেকে বটতলী নামকরণ। সেই ঘাট জড়িয়ে আছে মুক্তিযুদ্ধসহ অনেক প্রাচীন ইতিহাস। কালের বিবর্তনে আজ বটবৃক্ষ নেই নদী তীরে। তাই নামের ঐতিহ্য ধারণ ও পরিবেশ সংরক্ষণে রোপণ করা হয় কয়েকটি বটবৃক্ষ।

আজ শুক্রবার বিকালে ১৮ আগস্ট ২০২৩ বটতলীতে বটবৃক্ষ প্রতিষ্ঠা করা হলো “দেশীগাছ রোপণ অভিযান” কর্মসূচীর অংশ হিসাবে।

“পরিবেশ উন্নয়নে দেশীগাছ, পাখি-পতঙ্গের আহার আবাস”!; “দেশীগাছ করলে রোপণ, জীববৈচিত্র্য হবে সংরক্ষণ”! এ স্লোগানে- দেশীগাছ রোপণ অভিযান (Desi Tree Planting Campaign)” চলমান কর্মসূচির অংশ হিসাবে- মুক্তিযুদ্ধে জয়পুহাটের অন্যতম সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজা চৌধুরী এর নেতৃত্বে অংশগ্রহন করেন অংশ নেন, সোনালী ব্যাংক ক্ষেতলাল শাখার ম্যানেজার আ.হ. ম. মোতাওয়াক্কেল বিল্লাহ, ব্যাংকার আব্দুস সোবহান, শিক্ষক আল-বিরুনী, দেশীগাছ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ আন্দোলন”-এর উদ্যোক্তা- কৃষিবিদ রতন মণ্ডল, একুশে আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক লেখক লালন হোসেন, অনলাইন একটিভিস্ট সাজেদুর রহমান সুমন, কবি মারুফ নয়ন, ছাত্রনেতা- ফারাবী হাসান ফেরদৌস, রাব্বি হাসান, শিক্ষর্থী সিয়ামসহ অনেকে।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নবজাগরণে পুনরুজ্জীবিত করতে- গতবছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে উপলক্ষ্য জয়পুরহাটে বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ৫০ টি স্থানে বটগাছের চারা রোপণ কর্মসূচি পালন করে এবং বর্তমানে বট-অশ্বত্থ চারা রোপণ ও বিতরণ কর্মসূচী চলমান রেখেছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

Facebook Comments Box

আরও পড়ুন

উপকূলের ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

বিশ্ব বসতি দিবস ২০২৬: কতটা নিরাপদ ও বাসযোগ্য ঢাকা?

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করবে

কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা

realme C100 Set to Bring All-round Durable Champion 8000mAh Titan Battery

অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০

মানিকগঞ্জে বাসচাপায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি নিহত

আজ বিশ্ব বসতি দিবস

বৃষ্টির পর তেঁতুলিয়ায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ২০ ডিগ্রিতে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ২ হাজার ৮৯

সরকারি হাসপাতাল তদারকিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা