ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

ফোন কি বৈধ? সহজে জানুন

প্রতিবেদক
Ibrahim Khalil
২ নভেম্বর ২০২৫, ১:৩৮ বিকাল

Link Copied!

চোরাই বা নকল আইএমইআই যুক্ত মোবাইল ফোনের কারণে দেশে বিপুল রাজস্ব ক্ষতির পাশাপাশি ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবার সহজ পদ্ধতিতে ফোনের বৈধতা যাচাই করার সুযোগ দিয়েছে।

ব্যবহারকারীরা মোবাইলের *#06# ডায়াল করে আইএমইআই নম্বর পেয়ে *১৬১৬১# নম্বরে পাঠিয়ে ফোনটি বৈধ কিনা পরীক্ষা করতে পারবেন। এছাড়া বিটিআরসির ওয়েবসাইটে ‘Verify IMEI’ অপশনেও আইএমইআই নম্বর দিয়ে তা যাচাই করা সম্ভব। যাচাই ফলাফলে ফোনটি ‘Valid’, ‘Invalid’ বা ‘Clone’ হিসেবে দেখাবে।

বিটিআরসি জানিয়েছে, অনুমোদিত নয় এমন ফোনে সিম কাজ করবে না। ফলে কল, এসএমএস বা ইন্টারনেট ব্যবহার সম্ভব হবে না। কমিশন পরামর্শ দিয়েছে, নতুন বা পুরোনো ফোন কেনার আগে অবশ্যই আইএমইআই যাচাই করা উচিত, বিশেষ করে অনলাইন বা বিদেশ থেকে আনা ফোনের ক্ষেত্রে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?