ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ফরিদপুরে ৫ মণ ইলিশ মাছ জব্দ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ অক্টোবর ২০২৪, ১২:১৩ বিকাল

Link Copied!

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের লাল খা’র বাজারে অভিযান চালিয়ে প্রায় ৫ মণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন, উপজেলা মৎস্য অফিস ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী এ অভিযান পরিচালিত হয়।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের লাল খা’র বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী জানান, আমরা মা ইলিশ সংরক্ষণ অভিযানে বের হয়েছিলাম। এ সময় বিক্রয়রত অবস্থায় প্রায় ৫ মণ ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা ও ফরিদপুরে দুটি সরকারি শিশু পরিবার মাঝে বিতরণ করা হয়। তিনি আরও জানান, এখানে শুধু ইলিশ মাছই বিক্রি হচ্ছিল, অন্য কোন মাছ নেই।

প্রসঙ্গত, ইলিশের প্রজনন বৃদ্ধি করতে গত ১৩ অক্টোবর হতে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। নিষিদ্ধ সময়ে মা ইলিশ রক্ষার অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। এছাড়াও পদ্মা নদীর বিভিন্ন জল সীমানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট