ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

প্রান্তিক কৃষকদের সার-উপকরণ সহজলভ্য করতে পদক্ষেপ: প্রতিমন্ত্রী টুকু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ সকাল

Link Copied!

প্রান্তিক কৃষকদের সার, কীটনাশক, ওষুধ ও কৃষি উপকরণ সহজলভ্য করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাব-এর ভিআইপি মিলনায়তনে নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘গতকাল যুগান্তকারী পদক্ষেপ হিসেবে প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার, যা তাদের অর্থনৈতিক স্বস্তি দেবে।’

তিনি আরও জানান, জনগণের কল্যাণে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ চলছে। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান-এর নেতৃত্বে দেশ পরিচালনায় আমরা নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। আপনারা সরকারের প্রতি আস্থা রাখুন।’

সরকার সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে উদার ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং এ ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ নেই। দেশের উন্নয়ন ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, চাঁদাবাজমুক্ত, কিশোর গ্যাংমুক্ত ও মাদকমুক্ত টাঙ্গাইল গড়ে তুলতে প্রশাসন ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। তিনি সমাজের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা কামনা করেন এবং এমন কোনো সংবাদ পরিবেশন না করার আহ্বান জানান, যাতে চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়।

আতাউর রহমান আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এবং জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ সাংবাদিক, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি ইফতার ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার