ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

প্রসেসড ফুডে বাড়ে ক্যানসারের ঝুঁকি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ নভেম্বর ২০২৩, ৬:৩৮ বিকাল

Link Copied!

অতিরিক্ত আল্ট্রা-প্রসেসড ফুড বা ইউপিএফ খাওয়ার ফলে বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকি। এসব খাবার মুখ, গলা এবং খাদ্যনালীতে ক্যান্সার তৈরি করতে পারে। এমনটাই জানিয়েছে ব্রিস্টল ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল এজেন্সির গবেষকদের এক নতুন গবেষণায।

গবেষকরা প্রায় ১৪ বছর ধরে ৪ লাখ ৫০ হাজার ১১১ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর খাদ্য এবং জীবনযাত্রার তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য প্রকাশ করেছেন। তারা বলেছেন, ইউপিএফ খাবার খেলে শুধু স্থূলতাই নয়, ক্যানসারের মতো বড় সমস্যাও তৈরি করে৷ গবেষণাটি প্রকাশিত হয়েছে গত ২২ নভেম্বর ইউরোপীয় জার্নাল অব নিউট্রিশনে। বেশ কয়েকটি গবেষণায় ইউপিএফ এবং ক্যানসারের মধ্যে সম্পর্ক পাওয়া গেছে। এর মধ্যে একটি সাম্প্রতিক এ গবেষণাটি ইউরোপের সবচেয়ে বড় সমন্বিত সমীক্ষা। ইউরোপিয়ান প্রসপেক্টিভ ইনভেস্টিগেশন ইন ক্যানসার অ্যান্ড নিউট্রিশন (হাসপাতাল) কোহোর্টে ইউপিএফ এবং ৩৪টি ভিন্ন ভিন্ন ক্যানসারের মধ্যে সম্পর্ক দেখিয়েছে।

যেহেতু অনেক ইউপিএফ অস্বাস্থ্যকর ও পুষ্টিহীন, তাই দলটি ইপিআইসিতে ইউপিএফ খাওয়া এবং মাথা ও ঘাড়ের ক্যানসার, খাদ্যনালি অ্যাডেনোকার্সিনোমার (অনুনালীর এক ধরনের ক্যানসার) মধ্যে সম্পর্ককে শরীরের মেদ বাড়া দিয়ে ব্যাখ্যা করতে চেয়েছেন। গবেষক দলের বিশ্লেষণের ফলাফলে দেখা গেছে, ১০ শতাংশ বেশি ইউপিএফ খাওয়ার সাথে মাথা ও ঘাড়ের ক্যানসারের ঝুঁকি ১৩ শতাংশ বেশি এবং খাদ্যনালি অ্যাডেনোকার্সিনোমার ঝুঁকি ২৪ শতাংশ বেশি থাকে।

Facebook Comments Box

আরও পড়ুন

জনস্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করবে স্টেট ইউনিভার্সিটি ও ডাব্লিউবিবি ট্রাস্ট

কার্বন শোষণে পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি উদ্ভাবন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চীনের বুলেট ট্রেন

বিশ্ববাজারে বেড়েছে আর্জেন্টিনার গরুর মাংসের চাহিদা

দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে সৌদি আরব

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Jamal Bhuyan Joined OPPO as Shop Manager!