ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

প্রবাসীদের উন্নয়নে দেয়া টাকা খরচ করতে পারছে না মন্ত্রণালয়

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জুন ২০২৩, ৬:২৬ সকাল

Link Copied!

সৌদি আরব, আরব আমিরাত,কাতার, কুয়েত, মালয়েশিয়াসহ সারাবিশ্বে ছড়িয়ে আছে প্রায় এক কোটি প্রবাসী নারী ও পুরুষ। যারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এক কোটি প্রবাসীকর্মীদের উন্নয়নে গত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য উন্নয়ন ও পরিচালনখাতে মোট বরাদ্দ দেয়া হয়েছিল ৯৯০ কোটি টাকা। যা গত অর্থবছরের মোট বাজেটের মাত্র ০.১৬ শতাংশ। তারপরও সারা বছরেও বরাদ্দ কৃত টাকার অর্ধেক টাকাও খরচ করতে পারেনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

৯৯০ কোটি টাকার মধ্যে বিএমইটিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বেতন-ভাতাসহ অফিস পরিচালন খরচে বরাদ্দ ছিল ৩৫৭ কোটি টাকা এবং প্রবাসীদের উন্নয়নমূলক কাজে দেয়া হয়েছিল ৬৩৩ কোটি টাকা। কিন্তু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে না পারা এবং সরকারের রাজস্ব ঘাটতির কারণে টাকা কমিয়ে সংশোধিত বাজেট কমিয়ে করা হয় ২৬৭ কোটি টাকা।

অর্থাৎ ৬৩৩ কোটি টাকার মধ্যে ফেরত গেছে ৩৬৬ কোটি টাকা। আর পরিচালন খাত বরাদ্দের ২৫ কোটি টাকা কমিয়ে সংশোধিত বাজেট করা হয় ৫৯৯ কোটি টাকা। যা দেশের মোট বাজেটের ০.১০ শতাংশের কম। তার অর্থ দাঁড়ায় সরকার প্রবাসীদের উন্নয়নে টাকা বরাদ্দ করলেও তা খরচ করতে পারছে না প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

১ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য মোট বরাদ্দ দেয়া হয়েছে ১০১৮ কোটি টাকা। এর মধ্যে পরিচালন খাতে বরাদ্দ ৩৯২ কোটি টাকা আর উন্নয়ন খাতে বরাদ্দ ৬২৬ কোটি টাকা। যা মোট বাজেটের মাত্র ০.১৩ শতাংশ।

Facebook Comments Box

আরও পড়ুন

জনস্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করবে স্টেট ইউনিভার্সিটি ও ডাব্লিউবিবি ট্রাস্ট

কার্বন শোষণে পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি উদ্ভাবন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চীনের বুলেট ট্রেন

বিশ্ববাজারে বেড়েছে আর্জেন্টিনার গরুর মাংসের চাহিদা

দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে সৌদি আরব

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Jamal Bhuyan Joined OPPO as Shop Manager!