ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

প্রথম অগ্রাধিকারে কমবে যেসব পণ্যের দাম, জানালেন প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ অগাস্ট ২০২৪, ৩:১৯ বিকাল

Link Copied!

মাছ, মাংস, দুধ ও ডিমের দাম কমিয়ে আনার বিষয়টি প্রথম অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এজন্য উৎপাদন খরচ কমানোর দিকেও নজর দেয়া হবে বলে জানান তিনি। রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, প্রথম অগ্রাধিকার হবে মাছ, মাংস, দুধ ও ডিমের দাম কমিয়ে আনা। কী করে দাম কমানো যায়, কী কী ব্যবস্থা নেয়া যায়, সে বিষয়ে বাণিজ্যসহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে হবে। তবে খেয়াল রাখতে হবে উৎপাদকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়া উৎপাদন খরচ কমানোর দিকেও কাজ করা যেতে পারে’, যোগ করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।

এদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে দেখা করে বাজার সিন্ডিকেট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্য উৎপাদন নিরাপদ রাখা, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ১০ দিনের মধ্যে কর্মকর্তাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করার দাবিসহ ১৫ দফা প্রস্তাবনা দিয়েছে গণ অধিকার পরিষদ।

এ বিষয়ে ফরিদা আখতার বলেন, ‘গণ অধিকার পরিষদের প্রস্তাবনায় আমরা খুশি। কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের বিষয়ে গণ অধিকার পরিষদের দাবির বিষয়টি উপদেষ্টা পরিষদে তুলব। সবাই মিলে যে সিদ্ধান্ত নেয়া হবে, সেটাই করা হবে।’

Facebook Comments Box

আরও পড়ুন

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭

Unilever Bangladesh Organizes Environmental Journalism Workshop at the University of Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সাংবাদিকতা কর্মশালা আয়োজন করল ইউনিলিভার বাংলাদেশ

CIKITSA International Partners with SBAC Bank to Expand Healthcare Access

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি

DMP will toughen traffic laws and speed limits guideline enforcement

ট্রাফিক আইন বাস্তবায়নে জোর, ডিএমপি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

যমুনার পানি বাড়ছে, সিরাজগঞ্জে তীব্র নদীভাঙনে আতঙ্ক

ল্যাবে তৈরি কৃত্রিম অঙ্গের অভাবনীয় সাফল্য

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন আফ্রিকান বন্যপ্রাণী