ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

প্রতিবন্ধীদের কল্যাণে সিগারেটসহ তামাকজাত পণ্যে আরো ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের দাবি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ ফেব্রুয়ারী ২০২৪, ১:২৩ বিকাল

Link Copied!

হৃদরোগসহ বিভিন্ন ধরনের রোগ বালাই বৃদ্ধি, অকাল মৃত্যু ও বহুমানুষ পুঙ্গত্ব বরণ করছে সিগারেট-বিড়িসহ তামাকজাত পণ্যই বড় অংশের দায়ী । তো আমরা যে, সিগারেটসহ সবধরনের তামাক জাতীয় পণ্য আরো ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার। এই বাড়তি ৫ শতাংশ শুল্ক থেকে যে টাকা আসবে তা দিয়ে প্রতিবন্ধীদের ভাতা নিশ্চিত করার উদ্যোগ নিতে পারে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে আমরা এসব দাবি তুলে ধরেছেন বলে জানান প্রতিবন্ধী উন্নয়ন কর্মী মীর মোশাররফ হোসেন।

প্রতিবন্ধীদের সংগঠন বি-স্ক্যানের এই সংগঠক আরো বলেন, বর্তমানে প্রতিবন্ধীদের সরকারি ভাতা মাত্র ৮৫০ টাকা। গত কয়েক বছর ধরে এটা বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছি আমরা। সরকার প্রত্যেকবারেই আমাদের বলে যে, এত টাকা নাই দিব কোথা থেকে ? তাই আমরা প্রস্তাব দিয়েছি যে, তামাকের যা আছে তা ৬৫ শতাংশ সম্পূরক শুল্ক আছে। সেখানে আরো ৫ শতাংশ যোগ করলে হবে ৭০ শতাংশ । সেখান থেকে বিপুল পরিমান রাজস্ব আয় হবে তা দিয়ে আমাদের প্রতিবন্ধীদের ভাতা বাড়ানো সম্ভব হবে। আমরা একটা ওয়ে-আউট বের করে দিছি। আমাদের দরকার আসলে প্রতিবন্ধীদের মাসে ৫ হাজার টাকা মাসে দেওয়া।

বি-স্ক্যানের সমন্বয়কারী মোহাম্মদ ইফতেখার মাহামুদ বলেন,সরকার পদ্মা সেতুর জন্য মোবাইলের অপারেটরদের উপর বাড়তি চার্জ আরোপ করছিল। ঠিক একইভাবে তামাকজাত পণ্যের উপর বাড়তি ৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে জনস্বার্থে। এটা থেকে বাংলাদেশের রাজস্ব খাতে আয় হয় অতএব এখানে যদি প্রতিবন্ধীদের মানুষের জন্য অতিরিক্ত খরচ করতে পারবে সরকার। লাখ লাখ প্রতিবন্ধী অন্তত ভালোভাবে বেঁচে থাকতে পারবে । সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড ভবনে প্রাক বাজেট বৈঠকে প্রতিবন্ধীদের কল্যাণে তামাকজাত পণ্যের উপর বাড়তি ৫ শতাংশ শুল্ক আরোপের দাবি তুলে ধরে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংগঠন বি-স্ক্যান।

Facebook Comments Box

আরও পড়ুন

এক লাফে ভরিতে কমল ৫৪৮২ টাকা, স্বর্ণের নতুন দাম কত?

আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা