ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

প্যাকেট চিনির কেজিতে দাম কমছে ৫ টাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৬ বিকাল

Link Copied!

প্যাকেট চিনির কেজিতে ৫ টাকা কমাচ্ছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। এখন থেকে বাজারে প্রতি কেজি প্যাকেটজাত চিনি বিক্রি হবে ১২০ টাকা দরে। এতদিন এ দর ছিল ১২৫ টাকা। একই সঙ্গে খোলা চিনির দর কমে হচ্ছে ১১৮ টাকা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) চিনি পরিশোধনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সূত্রে এ তথ্য জানা যায়।

বর্তমানে প্রতি কেজি খোলা চিনি ১২০ এবং প্যাকেটজাত চিনি ১২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

জানা গেছে, বিশ্ববাজারে অপরিশোধিত চিনির দর কিছুটা কমে আসার কারণে স্থানীয় বাজারেও দর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে চিনির বাজারে শীর্ষ অবস্থানে মেঘনা ও সিটি গ্রুপ। মেঘনা গ্রুপ ইতোমধ্যে নতুন কম দরের চিনি বাজারজাত শুরু করেছে। সিটি গ্রুপও কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহকারী ব্যবস্থাপক তাসলিম শাহরিয়ার বলেন, গত সোমবার থেকে নতুন কম দরের প্যাকেট ছাপানো শুরু হয়েছে। ইতোমধ্যে বাজারে সরবরাহ শুরু করেছি আমরা।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট