ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

প্যাকেটে উল্লিখিত এমআরপির চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করা যাবে না : এনবিআর চেয়ারম্যান

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ মার্চ ২০২৪, ৫:১৭ বিকাল

Link Copied!

সিগারেটের প্যাকেটে উল্লিখিত সবোর্চ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করা যাবে না। দোকানদারকে উপযুক্ত কমিশন দিয়ে এমআরপি অনুযায়ী সিগারেট বিক্রি করতে কোম্পানিগুলো নির্দেশ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনীম।

আজ মঙ্গলবার (৫ মার্চ ২০২৪) বিকেলে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে দেশি ও বিদেশি সিগারেট ও বিড়ি কোম্পানিগুলোর সাথে প্রাক বাজেট বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। এ সময় বিড়ি কোম্পানিগুলোকে আগাম টাকা দিয়ে ব্যান্ডরোল কিনতে হয়। কিন্ত সিগারেট কোম্পানিগুলো ব্যান্ডরোলে নিতে আগাম টাকা দিতে হয় না। এই বৈষম্য দূর করার দাবি জানায় বিড়ি শিল্প মালিক সমিতি। বৈঠকে নকল ও চোরাচালানকৃত সিগারেটের বন্ধের দাবি জানান ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো কোম্পানির এমডি।

এসময় এনবিআর চেয়ারম্যান সিগারেটের রাজস্ব আদায় নিশ্চিত করতে সবোর্চ্চ খুচরা মূল্যে বিক্রি নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আগের মতো ইচ্ছে মাফিক দামে সিগারেট বিক্রি করা যাবে না।

তিনি আরও বলেন, তামাক পাতা আমদানি বা রপ্তানির প্রয়োজন নেই। আপনারা দেশের বাইরে সিগারেট রপ্তানিতে নজর দিন। বিশেষ করে আফ্রিকান দেশগুলোতে নিম্ন স্তরের সিগারেট রপ্তানি কীভাবে বাড়ানো যায় সেগুলো নিয়ে কাজ করুন।

প্রসঙ্গত, বাংলাদেশে বহুজাতিক সিগারেট কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে প্যাকেটে উল্লিখিত সর্বোচ্চ খুচরামূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছে। এভাবে তারা বছরে প্রায় ৫০০০ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। তারই পরিপ্রেক্ষিতে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

https://www.youtube.com/watch?v=ls3ussRROH8

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু