ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

পুনঃবীমা কমিশনের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার চায় বিআইএ

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ ফেব্রুয়ারী ২০২৪, ৯:৪২ সকাল

Link Copied!

নন লাইফ বীমা কোম্পানিগুলো প্রিমিয়াম গ্রহণের সময় ১৫ শতাংশ মূল্য সংযোজন কর –ভ্যাট কেটে সরকারি কোষাগারে জমা দেয়। ঝুঁকি ব্যবস্থাপনার স্বার্থে বীমা কোম্পানিগুলো প্রিমিয়ামের একটি অংশ আবার পুনঃবীমাকারীকে প্রদান করে থাকে। পুনঃবীমার জন্য দেয়া এই প্রিমিয়ামের ওপর আবার ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। একবার পুরো প্রিমিয়ামের ওপর ভ্যাট কর্তন করার পর দ্বিতীয়বার ঐ প্রিমিয়াম থেকে পুনঃবীমার অংশে ভ্যাট কর্তন করার সুযোগ নেই। কিন্তু বিদেশে পুনঃবীমার জন্য পাঠানো প্রিমিয়ামের ওপর দ্বিতীয় দফায় ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)।

গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরেন বিআইএ নির্বাহী কমিটির নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ইমাম শাহীন। এ সময় উপস্থিত ছিলেন বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মুন্সি মনিরুল আলম তপন।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিমের সভাপতিত্বে ব্যাংক-বীমাসহ আর্থিক প্রতিষ্ঠানের সাথে প্রাক বাজেট সভায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর সভাপতি শেখ কবির হোসেন এবং সহ-সভাপতি (লাইফ) নাসির উদ্দিন আহমেদ পাভেল ও সহ-সভাপতি (নন-লাইফ) এ কে এম মনিরুল হক শীর্ষ নেতাদের কেউই অংশ নেয় নি। এনবিআর সুত্র জানায়, জাতীয় বাজেটের মতো গুরুত্বপূর্ণ আলোচনায় প্রতিবছরই বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনকে আমন্ত্রণ জানানো হলেও তাদের সভাপতি ও সহ-সভাপতিদের কেউই অংশ নেয় না। প্রতিবছরের ন্যায় এবারও তারা কর কমানোর বেশ কিছু দাবি উত্থাপন করেছে। এনবিআর চেয়ারম্যানের আহবানের পরও বিআইএ’র শীর্ষ নেতৃত্বের বৈঠকের বছরের পর বছর প্রাক বাজেট আলোচনায় অংশ না নেয়ার বিষয়টি শোভন নয় বলে জানায় এনবিআরের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা। জানা গেছে, এনবিআর চেয়ারম্যানের সাথে আলোচনার চেয়ে সরকারের উচ্চ মহলের দেন-দরবারের স্বাচ্ছন্দ্য বোধ করেন বিআইএ’র শীর্ষ নেতারা।

প্রাক বাজেট সভায় বিআইএ’র সভাপতি শেখ কবির হোসেন স্বাক্ষরিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবনায়, বীমা কোম্পানির কর্পোরেট কর হার ৩৭.৫ শতাংশ থেকে কমানোর দাবি জানানো হয় এনবিআরের কাছে। একইসাথে জীবন বীমার পলিসি হোল্ডারদের মুনাফার ওপর ৫ শতাংশ গেইন ট্যাক্স প্রত্যাহার, স্বাস্ব্য বীমার উপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার এবং কৃষি বীমা, গবাদীপশু বীমা,বিভিন্ন ধরনের শস্য বীমার প্রিমিয়ামের উপর মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানোর প্রস্তাব দেয়া হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

বাসের রং দেখেই চেনা যাবে ঢাকার কোন রুটে চলছে

দুই দিনে ভরিতে সোনার দাম কমল ৭ হাজার টাকা, ভরি কত?

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ

আগামী সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

ঢাকায় ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু, নামছে ৮১৬টি বাস

সুন্দরবনে মাছের মজুদ বাড়লেও হুমকিতে ৬ প্রজাতি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

অতিরিক্ত উদ্বেগ কাটিয়ে সুস্থ জীবনযাপনের কার্যকরী উপায়

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীকে জরিমানা